ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়। আর্থিক সেবা, ইনভেস্টমেন্ট/অ্যাসেট ম্যানেজমেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল, ডিএফআই বা স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠানে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা (যার মধ্যে পাঁচ বছর শীর্ষ পদে) থাকতে হবে। ২০২৭ সালে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা কত দিন ছুটি পাবেন, প্রজ্ঞাপন জারি।
প্রতিষ্ঠানটি সিআইওসহ মোট ৮টি পদে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে।
যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা
- চিফ ইনভেস্টমেন্ট অফিসার (সিআইও): ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আর্থিক সেবা, ইনভেস্টমেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল বা সমজাতীয় প্রতিষ্ঠানে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
- অ্যাসোসিয়েট—ফান্ড অব ফান্ডস: ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বা ক্যাপিটাল মার্কেটে অন্তত ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- এভিপি—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর বা এমবিএ/এমবিএস ডিগ্রিধারী হতে হবে। ফিন্যান্স বা ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
- এক্সিকিউটিভ—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর বা এমবিএ/এমবিএস ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট শিল্পে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
- এক্সিকিউটিভ—কমপ্লায়েন্স অ্যান্ড এইচআর: মানবসম্পদ, আইন, ব্যবসায় প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য পদের যোগ্যতা
- অফিস সহকারী: এইচএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ড্রাইভার: অষ্টম শ্রেণি পাস এবং পেশাদার ড্রাইভার হিসেবে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
- জেনিটর: অষ্টম শ্রেণি পাস এবং ক্লিনিং বা হাউসকিপিং কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ী চূড়ান্তভাবে নিয়োগ পাওয়া প্রার্থীদের আকর্ষণীয় বেতন-ভাতা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাজীবনে সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ বা সমমানের ফলাফল থাকা আবশ্যক। অফিস সহকারী: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস (জিপিএ ৫.০-এর স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে)।
আগ্রহী প্রার্থীরা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ক্যারিয়ার পোর্টালে গিয়ে বিস্তারিত তথ্য ও আবেদনের নির্দেশাবলি দেখে নিতে পারবেন।
দাপ্তরিক যেকোনো প্রয়োজনে [email protected] ঠিকানায় ই-মেইল করে যোগাযোগ করা যাবে।

