মধ্যপ্রাচ্যে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করছে ইরান

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামরিক বাহিনীকে তাদের ‘টার্গেট ব্যাংক’ বা লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার নির্দেশনা দিয়েছেন। নতুন করে কোনো সামরিক আগ্রাসন মোকাবিলায় কোনো ধরনের ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই জবাব দেওয়ার অংশ হিসেবেই এই কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

তেহরানের দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আটটি দেশে মার্কিন সামরিক স্থাপনায় তারা সফলভাবে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইরাকি কুর্দিস্তানের ইরবিল এলাকায় অবস্থিত সামরিক স্থাপনা। এছাড়া হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলা ও অগ্নিকাণ্ডের মতো ঘটনার প্রেক্ষাপটে নৌ-চলাচলের গুরুত্বপূর্ণ পথগুলোকেও সম্ভাব্য ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।

সামরিক লক্ষ্যের বাইরেও বেশ কিছু ‘নরম লক্ষ্যবস্তু’ বা তুলনামূলক কম সুরক্ষিত স্থাপনা ইরানের পরিকল্পনায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে উপসাগরীয় দেশগুলোর অভিযোগ ছিল, আবুধাবি, দুবাই ও ইরবিলের বিমানবন্দরের মতো বেসামরিক স্থাপনায় ইরান হামলা চালিয়েছে। তবে তেহরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের মূল লক্ষ্য কেবল মার্কিন সামরিক কর্মী ও তাদের কার্যক্রমে সহায়তাকারী স্থাপনাগুলো। উদাহরণস্বরূপ, গত জুলাই মাসে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো ধ্বংসের দাবি করেছিল।

আল জাজিরার তেহরান প্রতিনিধি রাসুল সারদারের তথ্যমতে, ইরানি কর্মকর্তারা বর্তমানে পুরো অঞ্চলজুড়ে ৭০০টিরও বেশি সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করেছেন। মার্কিন সামরিক ঘাঁটির বাইরেও বিভিন্ন আমেরিকান কোম্পানির স্থাপনা এই তালিকার অন্তর্ভুক্ত থাকতে পারে। যদিও লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারিত স্থাপনাগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি, তবে এর ফলে আঞ্চলিক উত্তজনা যে আরও বাড়তে পারে, তা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করছে ইরান জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঋণ নিয়ে গড়া একাডেমিতে ফুটবলের স্বপ্ন বুনছে পাহাড়ের কিশোরীরা যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান: শর্ত জুড়ে দিয়েছে তেহরান ইরানের কেশম দ্বীপে ফের ক্ষেপণাস্ত্র হামলা ও ড্রোন ভূপাতিত আজ মানিক মিয়া অ্যাভিনিউতে সাত ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন কাতারের আমির টেকনাফের পাহাড়ে অভিযান: সেনাসদস্য নিহতের ঘটনায় উদ্বেগ ও নিরাপত্তা জোরদার মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগ দিচ্ছে বোয়েসেল ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি মধ্যপ্রাচ্যে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করছে ইরান জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঋণ নিয়ে গড়া একাডেমিতে ফুটবলের স্বপ্ন বুনছে পাহাড়ের কিশোরীরা যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান: শর্ত জুড়ে দিয়েছে তেহরান ইরানের কেশম দ্বীপে ফের ক্ষেপণাস্ত্র হামলা ও ড্রোন ভূপাতিত আজ মানিক মিয়া অ্যাভিনিউতে সাত ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন কাতারের আমির টেকনাফের পাহাড়ে অভিযান: সেনাসদস্য নিহতের ঘটনায় উদ্বেগ ও নিরাপত্তা জোরদার মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগ দিচ্ছে বোয়েসেল ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি