হরমুজ প্রণালির আগের পরিস্থিতি আর ফিরবে না: গালিবাফ

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, এই জলপথের তদারকি ও পরিচালনার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা হয়েছে। যুদ্ধের সমাপ্তি টানার লক্ষ্যে তেহরানের উত্থাপিত সাত দফা প্রস্তাবের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গালিবাফ এসব কথা বলেন।

গালিবাফের মতে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জলসীমা বলে এখন আর কিছু অবশিষ্ট নেই। তিনি স্পষ্ট করেছেন যে, ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন এখানে কোনোভাবেই প্রযোজ্য হবে না। বরং প্রণালির দুই তীরবর্তী দেশ ইরান ও ওমানের জাতীয় আইন অনুযায়ীই এখন থেকে এর কার্যক্রম পরিচালিত হবে।

শান্তি আলোচনার বিষয়ে ইরান তার কঠোর অবস্থান বজায় রেখেছে।

দেশটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ফেরত, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা। গালিবাফ দাবি করেন, গত জুন মাসে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকেও এই শর্তগুলো অন্তর্ভুক্ত ছিল। তিনি বলেন, এখন সিদ্ধান্তের বল যুক্তরাষ্ট্রের কোর্টে রয়েছে। ওয়াশিংটন যদি অতিরিক্ত দাবি না তোলে এবং অবিশ্বাসের সংস্কৃতি থেকে বেরিয়ে আসে, তবেই একটি কার্যকর সমঝোতা সম্ভব। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে এসব শর্তের জবাব পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি পূর্বসম্মত বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, অতিরিক্ত দাবি না তোলে এবং অবিশ্বাস তৈরি করে এমন আচরণ থেকে বিরত থাকে, তাহলে স্বাভাবিকভাবেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব।’।

আলোচনার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থাকে চিহ্নিত করেছেন গালিবাফ। তিনি বলেন, সমঝোতার ক্ষেত্রে এই আস্থার অভাবই বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে ইরানের ওপর নতুন করে হামলার ঝুঁকি নিয়েও সতর্কবার্তা দিয়েছেন তিনি। তার দাবি, ট্রাম্প প্রশাসন পুনরায় কোনো হামলা চালালে তা মার্কিন প্রেসিডেন্টের পরাজয় নিশ্চিত করবে এবং নতুন মার্কিন কংগ্রেসের রাজনৈতিক চাপের মুখেও পড়তে হবে তাকে। একই সঙ্গে আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন মার্কিন কংগ্রেসের কাছ থেকেও রাজনৈতিক চাপের মুখে পড়বেন তিনি।

গালিবাফের দাবি অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্প্রতি মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা ইরানের সঙ্গে সরাসরি আলোচনার জন্য মধ্যস্থতার অনুরোধ জানিয়েছিলেন। ইরান আর ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন দোদুল্যমান অনিশ্চিত পরিস্থিতিতে থাকতে আগ্রহী নয়। তাই দেশটির নিরাপত্তা সুনিশ্চিত করতে সামরিক সক্ষমতা বাড়ানোসহ দীর্ঘমেয়াদী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ওপরই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তেহরান। এখন তারা ওয়াশিংটনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

শিরোনাম :
ফারহান আলীর জাদুকরী গোল: মেসি না নেইমারের ছায়া? ইরানের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতি হয়েছে: ডোনাল্ড ট্রাম্প দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, জানুন নতুন দর মিস ইউনিভার্স ২০২৬: পুয়ের্তো রিকোয় পৌঁছেছেন সামিরা খান মাহি শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ হরমুজ প্রণালির আগের পরিস্থিতি আর ফিরবে না: গালিবাফ ইনজামামের চোখে বিশ্বকাপ জয় বঞ্চিত ১২ কিংবদন্তি ক্রিকেটার তারেককে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ মনে করছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির ১৫২ বছর পর মিসিসিপিতে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর স্কট কোলম রাজধানীর শুক্রাবাদে ছিনতাইয়ের কবলে আসিফ নজরুলের মোবাইল ফোন ফারহান আলীর জাদুকরী গোল: মেসি না নেইমারের ছায়া? ইরানের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতি হয়েছে: ডোনাল্ড ট্রাম্প দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, জানুন নতুন দর মিস ইউনিভার্স ২০২৬: পুয়ের্তো রিকোয় পৌঁছেছেন সামিরা খান মাহি শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ হরমুজ প্রণালির আগের পরিস্থিতি আর ফিরবে না: গালিবাফ ইনজামামের চোখে বিশ্বকাপ জয় বঞ্চিত ১২ কিংবদন্তি ক্রিকেটার তারেককে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ মনে করছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির ১৫২ বছর পর মিসিসিপিতে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর স্কট কোলম রাজধানীর শুক্রাবাদে ছিনতাইয়ের কবলে আসিফ নজরুলের মোবাইল ফোন