বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে বুধবার (০৪ নভেম্বর ২০২৬) এক উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডাব্লিউসি, পিএসসি-এর সাথে বৈঠক করেছেন কাতার মিলিটারি পুলিশ ফোর্সেস-এর কমান্ডার মেজর জেনারেল রশীদ মোহাম্মদ মাসুদ আল-হবাব আল-হাজরী। তিনি কাতার সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
সফরের মূল উদ্দেশ্য হলো, কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োগের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অভিজ্ঞ সদস্যদের মধ্য থেকে দক্ষ জনবল নির্বাচন করা। দুই দেশের সামরিক কর্মকর্তাদের এই আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক এবং ভবিষ্যতে কৌশলগত বন্ধনকে আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলাপ হয়েছে। তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও মতবিনিময় করেছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার এই পারস্পরিক আস্থা ও জনবল নিয়োগ প্রক্রিয়া ঢাকা ও দোহার ঐতিহাসিক সামরিক সহযোগিতার ক্ষেত্রকে আরও এক ধাপ এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে। একইসাথে এই সফর দুই দেশের কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য যে, এর আগে সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের বিরুদ্ধে দেশ থেকে টাকা পাচার করে কাতারে বিনিয়োগের অভিযোগ উঠে। অন্যদিকে, সমসাময়িক আরেকটি আন্তর্জাতিক ঘটনায় ঢাকায় এক সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশকে ইরানের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

