ইরানের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতি হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের তিনি জানান, তেহরান বর্তমানে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং সেই লক্ষ্যেই আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। তবে আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে ইরানের সামরিক সরঞ্জামে মার্কিন বাহিনীর সীমিত হামলার কথা স্বীকার করেন ট্রাম্প।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিকে সরাসরি যুদ্ধ বলতে নারাজ ট্রাম্প। বরং তিনি দাবি করেন, তেহরানের বিরুদ্ধে এখন ইতিহাসের অন্যতম কঠোর অবরোধ ব্যবস্থা কার্যকর রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি জানান, গত সাত মাসে যুক্তরাষ্ট্রের কোনো সেনা প্রাণ হারাননি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতকে যুদ্ধ হিসেবে অভিহিত করতেও রাজি হননি ট্রাম্প।

একই আলাপচারিতায় ট্রাম্প ইরানের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেন, ইরান স্বল্প পরিসরের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল, যা মার্কিন বাহিনী মাত্র ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে গুঁড়িয়ে দিয়েছে। তবে এই অভিযানটি কখন বা কোথায় সম্পন্ন হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি। আমরা সেটা প্রায় ১৫ মিনিটে, হয়তো পাঁচ মিনিটেই ধ্বংস করে দিয়েছি।

প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী, বর্তমানে ইরানের নৌবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং দেশটিতে মূল্যস্ফীতির হার ৩০০ শতাংশে পৌঁছেছে। এসব চ্যালেঞ্জের মুখে ইরান চুক্তিতে আসতে বাধ্য হচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।

শিরোনাম :
ফারহান আলীর জাদুকরী গোল: মেসি না নেইমারের ছায়া? ইরানের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতি হয়েছে: ডোনাল্ড ট্রাম্প দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, জানুন নতুন দর মিস ইউনিভার্স ২০২৬: পুয়ের্তো রিকোয় পৌঁছেছেন সামিরা খান মাহি শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ হরমুজ প্রণালির আগের পরিস্থিতি আর ফিরবে না: গালিবাফ ইনজামামের চোখে বিশ্বকাপ জয় বঞ্চিত ১২ কিংবদন্তি ক্রিকেটার তারেককে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ মনে করছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির ১৫২ বছর পর মিসিসিপিতে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর স্কট কোলম রাজধানীর শুক্রাবাদে ছিনতাইয়ের কবলে আসিফ নজরুলের মোবাইল ফোন ফারহান আলীর জাদুকরী গোল: মেসি না নেইমারের ছায়া? ইরানের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতি হয়েছে: ডোনাল্ড ট্রাম্প দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, জানুন নতুন দর মিস ইউনিভার্স ২০২৬: পুয়ের্তো রিকোয় পৌঁছেছেন সামিরা খান মাহি শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ হরমুজ প্রণালির আগের পরিস্থিতি আর ফিরবে না: গালিবাফ ইনজামামের চোখে বিশ্বকাপ জয় বঞ্চিত ১২ কিংবদন্তি ক্রিকেটার তারেককে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ মনে করছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির ১৫২ বছর পর মিসিসিপিতে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর স্কট কোলম রাজধানীর শুক্রাবাদে ছিনতাইয়ের কবলে আসিফ নজরুলের মোবাইল ফোন