জুলাই মাসের গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফিরতে আগ্রহী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যানুযায়ী, ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দায়িত্ব ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে তিনি দিল্লিতেই অবস্থান করছেন। এই লক্ষ্য সামনে রেখে তিনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন হাসিনা। দ্রুত এসব নথি দেওয়ার অনুরোধ জানিয়ে লেখা ওই চিঠিটি গার্ডিয়ানের হাতে এসেছে। তবে হাসিনা ফিরতে চাইলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সামনে আসার পর থেকেই আইনি ও রাজনৈতিক নানা প্রশ্ন দেখা দিয়েছে।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই বিপ্লবের সময় প্রাণঘাতী দমন-পীড়নে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন।
ওই অস্থিরতায় প্রায় ১৪০০ মানুষের প্রাণহানি ঘটেছিল। এই প্রেক্ষাপটে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম স্পষ্ট জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হওয়ায় শেখ হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার কোনো আইনি বৈধতা নেই। এছাড়া আপিলের সময়সীমা পার হয়ে যাওয়ায় দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকরের আইনি পথ প্রশস্ত রয়েছে। শুধু অর্থের জন্য কোনো লবিস্ট তার হয়ে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে।
ভারতে নির্বাসিত আওয়ামী লীগের কয়েকজন নেতার দাবি, শেখ হাসিনা ফেরার প্রস্তুতি হিসেবেই পাসপোর্টের আবেদন করেছেন। তাদের মতে, পাসপোর্ট না পাওয়া গেলে ট্রাভেল পাশের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। এছাড়া দলের অনেক নেতা দেশে ফিরে রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করছেন, যদিও তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও সাজার রায় রয়েছে। গত সেপ্টেম্বরে সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি দেশে ফেরার পরপরই একটি কথিত হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার হন, যা দলের অন্য সদস্যদের জন্য একটি বড় উদাহরণ। দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, তাদের অনেককে অনুপস্থিতিতে সাজা দেওয়া হয়েছে এবং দেশে ফিরলে কারাগারে যেতে হবে, তা তারা জানেন।
সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদনকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করেন, শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এবং তাকে কোনো পাসপোর্ট দেয়া হবে না। সরকারের অবস্থান অনুযায়ী, ভারত-বাংলাদেশ বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে। তিনি বলেন, ভারত সরকারের কাছে বিষয়টি স্পষ্টভাবে উত্থাপন করা হয়েছে যে, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে হস্তান্তর করা জরুরি।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাটি রাজনৈতিক কৌশল বা ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি মনে করেন, ক্ষমতা থাকাকালে প্রশাসন ও পুলিশ বাহিনীকে ব্যবহার করে ব্যর্থ হওয়া শেখ হাসিনার পক্ষে এখন দেশে ফেরা প্রায় অসম্ভব। তার মতে, এটি কেবল দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করতে বা অস্থিরতা সৃষ্টির একটি অপপ্রয়াস। তিনি আরও উল্লেখ করেন, জনগণ এসব বিষয়ে সচেতন এবং কোনো প্রকার অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত। তিনি বলেন, হাসিনার হাতে যখন পুলিশ-প্রশাসনসহ সবকিছুর নিয়ন্ত্রণ ছিল, তখনই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ দলটি তাদের কর্মীদের চাঙা করতে এবং দেশের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা ছাড়া আর কিছুই করতে পারবে না।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, ইতিহাসের প্রেক্ষাপটে গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো কোনো সরকারের পুনরায় কোনো প্রকার ক্ষমা বা অনুশোচনা ছাড়াই ফিরে আসার নজির নেই। তিনি দাবি করেন, দলের অবশিষ্ট দোসররা মূলত অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে এই ধরণের প্রচার চালাচ্ছে, যার সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। তার মতে, শেখ হাসিনার ক্ষমতার মূল ভিত্তি বা কাঠামোটাই এখন বিলুপ্ত। সাধারণ মানুষ এসব কথায় কান দিচ্ছে না।
এদিকে শেখ হাসিনার পক্ষে একজন ব্রিটিশ আইনজীবী চলতি সপ্তাহের শুরুতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে চিঠি পাঠিয়েছেন। সম্প্রতি বার্তা সংস্থা এপিকে দেয়া এক ই-মেইল বার্তায় শেখ হাসিনা জানিয়েছেন, নিয়তি তাকে মৃত্যু দিলে তিনি তা দেশের মাটিতেই বরণ করে নিতে চান। এমন বাস্তবতায় রাজনৈতিক অঙ্গনে নতুন অস্থিরতার শঙ্কা তৈরি হয়েছে, কারণ শেখ হাসিনার দল আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ এবং তাদের হাজার হাজার নেতাকর্মী কারাবন্দি রয়েছেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের পর থেকেই তাকে প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ দিয়ে আসছে বাংলাদেশ সরকার। এতে দুদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। চলতি সপ্তাহে বার্তা সংস্থা এপিকে ই-মেইলে শেখ হাসিনা বলেন, ‘মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তাহলে আমি নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মধ্যে মরতে চাই।’।

