জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সফরে প্রধানমন্ত্রী সম্মেলনে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশগ্রহণ করবেন। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণ‌লা‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

তুরস্কের পর্যটননগরী আনতালিয়ার এক্সপো সেন্টারে জাতিসংঘের এই ৩১তম জলবায়ু সম্মেলন আজ শুরু হয়েছে, যা আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। সফরকালে প্রধানমন্ত্রী দুটি পৃথক পর্বে বক্তব্য রাখবেন। এছাড়া সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তৈয়্যব এরদোগানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও বৈঠক হতে পারে তার।

সম্মেলন সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, এবারের আসরে বাংলাদেশ পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার দাবি জোরালোভাবে উত্থাপন করবে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর পক্ষ থেকে কার্যকর ও সহজলভ্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ। উল্লেখ্য যে, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের অধীনে আয়োজিত এই কপ সম্মেলন বিশ্ব জলবায়ু কূটনীতির অন্যতম বড় ও প্রভাবশালী মঞ্চ হিসেবে বিবেচিত হয়।

বৈশ্বিক জলবায়ু সুরক্ষা নিশ্চিতে এবারের সম্মেলনে বেশ কিছু লক্ষ্যমাত্রা গুরুত্বের সঙ্গে আলোচিত হবে। এর মধ্যে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাসের নিঃসরণ কমিয়ে আনা এবং ভবন নির্মাণ খাতে জ্বালানির ব্যবহার ২৫ শতাংশ হ্রাস করার পরিকল্পনা অন্যতম। এছাড়া প্যারিস চুক্তির আলোকে উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বৃদ্ধি ও ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত বিষয়গুলো সম্মেলনে বিশেষ অগ্রাধিকার পাবে।

শিরোনাম :
জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবৈধ অভিবাসনে উসকানি: গ্রিস থেকে তরুণসহ ৫০ বাংলাদেশি ফেরত নির্ধারিত সময়েই হবে বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ইরানের সীমান্তে নতুন বিশেষ বাহিনী মোতায়েন যুক্তরাষ্ট্রের মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনাসদস্য গ্রেপ্তার নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির মাধ্যমে সামরিক সক্ষমতা প্রদর্শন ইরানের নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ নিলেন গাদি আইজেনকোট রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ঝোড়ো হাওয়া ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ সদস্যের শপথ গ্রহণ জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবৈধ অভিবাসনে উসকানি: গ্রিস থেকে তরুণসহ ৫০ বাংলাদেশি ফেরত নির্ধারিত সময়েই হবে বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ইরানের সীমান্তে নতুন বিশেষ বাহিনী মোতায়েন যুক্তরাষ্ট্রের মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনাসদস্য গ্রেপ্তার নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির মাধ্যমে সামরিক সক্ষমতা প্রদর্শন ইরানের নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ নিলেন গাদি আইজেনকোট রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ঝোড়ো হাওয়া ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ সদস্যের শপথ গ্রহণ