নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ নিলেন গাদি আইজেনকোট

ইসরাইলের নতুন পার্লামেন্ট বা নেসেটের ২৬তম অধিবেশনের প্রথম দিনেই বড় ধরনের রাজনৈতিক চমক দেখিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। দেশটির সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত আইজেনকোটের নেতৃত্বাধীন জোট সরকার থেকে বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনামলে পাস হওয়া বিতর্কিত আইন ও সিদ্ধান্তগুলো বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। মঙ্গলবার ১০ নভেম্বর পার্লামেন্টে এ সংক্রান্ত একগুচ্ছ বিল জমা দেওয়া হয়েছে। টাইমস অব ইসরাইল জানিয়েছে, এ লক্ষ্যে একাধিক বিল জমা দিয়েছেন বিরোধী নেতা আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের দলগুলো।

আইজেনকোটের দল ‘ইয়াশার’ এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ‘ডেমোক্র্যাটস পার্টি’ যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত বিলগুলোর মধ্যে প্রধান লক্ষ্যগুলোর তালিকায় রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে একটি রাষ্ট্রীয় কমিশন গঠন করা। এ ছাড়া প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কারের আওতায় পাস হওয়া আইনগুলো বাতিলের দাবিও তুলেছেন তারা।

নেতানিয়াহু সরকারের নেওয়া বিতর্কিত পদক্ষেপগুলোর মধ্যে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করা, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির গণমাধ্যম সংস্কার আইন অন্যতম। ইয়াশার দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার নিয়মসংক্রান্ত আগের সরকারের আনা সংশোধনীগুলো বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি, ডেমোক্র্যাটস পার্টির পক্ষ থেকে ফৌজদারি অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের সরকারি পদে আসীন হওয়া রোধে আইনি নিষেধাজ্ঞার দাবি জানানো হয়েছে।

পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগকে আইনমন্ত্রীর নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাবের বিরুদ্ধেও সরব হয়েছে বিরোধী জোট। ডেমোক্র্যাটস পার্টি তাদের প্রস্তাবে শাবা বা ধর্মীয় ছুটির দিনে গণপরিবহন চালু, সিভিল ম্যারেজ বা বেসামরিক বিয়ের বৈধতা, হারেদি বা অতি-রক্ষণশীল ইহুদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ, মৌলিক আইনে সমতার অধিকার এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে।

হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের তীব্র বিরোধিতা করে আসছেন বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দাবি, আদালতের মাধ্যমে গঠিত স্বাধীন তদন্ত কমিশন সরকারের প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে পারে। তবে বিরোধী পক্ষের অভিযোগ, ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই নেতানিয়াহু কমিশন গঠনে বাধা সৃষ্টি করছেন। নির্বাচনের সময় এটি বিরোধী দলের প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল। ক্ষমতায় গেলে কমিশন গঠন তাদের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি।

২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি বাতিলের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তারা। এ আইনের ফলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি মতামত উপেক্ষা করার সুযোগ পাবেন। বিচারক নিয়োগ কমিটির পরিবর্তনের মাধ্যমে সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবীদের অন্তর্ভুক্ত করার বিধান ও নিম্ন আদালতের বিচারক নিয়োগে ভেটো দেওয়ার ক্ষমতা নিয়েও প্রবল সমালোচনা রয়েছে। এর আগে ২০২৪ সালে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর অক্ষমতা ঘোষণার আইনটি স্থগিত করেছিলেন, কারণ আদালত মনে করেছিল এটি শুধুমাত্র নেতানিয়াহুকে ব্যক্তিগত সুবিধা দেওয়ার জন্য প্রণয়ন করা হয়েছিল। বিচার বিভাগ সংস্কারের সমালোচকদের দাবি, এসব পরিবর্তনের ফলে দেশটির গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব উদ্যোগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। তবে সমর্থকদের বক্তব্য, বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে এ সংস্কার প্রয়োজন।

শিরোনাম :
নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ নিলেন গাদি আইজেনকোট রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ঝোড়ো হাওয়া ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ সদস্যের শপথ গ্রহণ হুমায়ুন কবীর: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে নতুন ৪টি ওয়েবসাইট তৈরি হচ্ছে এয়ার পকেটে পড়ে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজ ৪ হাজার ফুট নিচে শ্রীমঙ্গলে ঢাবি ছাত্রশক্তি সভাপতি হাসিবের ওপর হামলা, ছাত্রলীগ নেতা চিহ্নিত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের মামলায় দুই সেনা কর্মকর্তার দুই দিনের রিমান্ড ফ্লাইট বাতিল: রিয়াদ ও দাম্মামগামী ২৩ হাজার যাত্রী চরম ভোগান্তিতে আওয়ামী লীগের প্রকৃত রূপ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ নিলেন গাদি আইজেনকোট রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ঝোড়ো হাওয়া ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ সদস্যের শপথ গ্রহণ হুমায়ুন কবীর: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে নতুন ৪টি ওয়েবসাইট তৈরি হচ্ছে এয়ার পকেটে পড়ে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজ ৪ হাজার ফুট নিচে শ্রীমঙ্গলে ঢাবি ছাত্রশক্তি সভাপতি হাসিবের ওপর হামলা, ছাত্রলীগ নেতা চিহ্নিত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের মামলায় দুই সেনা কর্মকর্তার দুই দিনের রিমান্ড ফ্লাইট বাতিল: রিয়াদ ও দাম্মামগামী ২৩ হাজার যাত্রী চরম ভোগান্তিতে আওয়ামী লীগের প্রকৃত রূপ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ