নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কনটেন্ট প্রচারের অভিযোগে দায়ের করা একটি মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অভিযুক্তরা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস এই আদেশ প্রদান করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আবু বকর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ আসামিদের দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের জামিন আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদের প্রথম ধাপে আসামিরা নিষিদ্ধ সংগঠন ও রাষ্ট্রবিরোধী মনোভাবাপন্ন বিভিন্ন গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করার বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। উদ্ধার করা আলামত বিশ্লেষণে আরও কয়েকটি নতুন গ্রুপের সন্ধান পাওয়া গেছে। এছাড়া নিষিদ্ধ সংগঠনের নেতা, প্রতিবেশী রাষ্ট্রের কয়েকজন ব্যক্তি এবং অবসরপ্রাপ্ত কয়েকজন সামরিক কর্মকর্তার সঙ্গে আসামিদের যোগাযোগের তথ্য উঠে এসেছে। এই নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত অন্যদের শনাক্ত ও পলাতক ব্যক্তিদের অবস্থান জানার জন্য আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
তদন্ত প্রতিবেদনে আরও জানানো হয়, আসামিরা অনলাইন প্ল্যাটফর্মে শতাধিক গ্রুপ খুলে সরকারবিরোধী প্রচার চালাতেন। এই কর্মকাণ্ডে পলাতক রাজনৈতিক নেতা ও সাবেক সামরিক-পুলিশ কর্মকর্তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তে উদ্ভূত নতুন অসংগতি ও রহস্যজনক তথ্য যাচাইয়ের জন্য ধৃতদের একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে আদালতকে জানানো হয়েছে।
গত ১১ অক্টোবর মধ্যরাতে পল্লবীর নিজ বাসা থেকে কাজী গুলশান আরাকে এবং পরবর্তীতে বনানীর বাসা থেকে দেবাশীষকে গ্রেপ্তার করা হয়। ১২ অক্টোবর আদালত তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, তাঁরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সরকারবিরোধী তহবিল সংগ্রহ ও সহিংসতায় উসকানিমূলক কনটেন্ট প্রচার করতেন। এছাড়া ‘ইউনিটি কেয়ার অ্যান্ড পাবলিক পার্লামেন্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তাঁরা। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পল্লবীতে কাজী গুলশান আরার বাসায় বসে ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার্স আলফা ১’ ও ‘বিবিএম ট্রান্সপারেন্সি’ নামের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সরকারবিরোধী তহবিল সং।
মামলার নথিতে আরও উল্লেখ রয়েছে যে, ২০১৮ সালের ২৭ নভেম্বর জাতীয় নির্বাচনের আগে কাজী গুলশান আরা দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে নিয়ে গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। পরবর্তী সময়ে তিনি ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ গঠন করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাঁরা দেশি-বিদেশি গুপ্তচরের সহায়তায় সরকারবিরোধী কুৎসামূলক প্রচার ও ষড়যন্ত্র চালিয়ে আসছিলেন। এই ঘটনায় পল্লবী থানার পরিদর্শক মো. আলী আকবর বাদী হয়ে দণ্ডবিধির ১২৪ ক ধারা, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী মামলাটি দায়ের করেন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পল্লবী থানার পরিদর্শক মো. আলী আকবর বাদী হয়ে দণ্ডবিধির ১২৪ ক ধারা, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ১৮(১), ১০, ১১ ও ১২ ধারা এবং সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৫ ধারায় এই মামলা ক।

