দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডিত এবং পলাতক হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার কোনো আইনগত সুযোগ নেই। মঙ্গলবার (১০ নভেম্বর) ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, আইন অনুযায়ী ন্যূনতম দুই বছরের সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া সম্ভব নয়। শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড অনুযায়ী ফাঁসি কার্যকর করা ছাড়া রাষ্ট্রের কাছে আর কোনো বিকল্প থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদনের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, বিচারিক প্রক্রিয়ায় পলাতক থাকা শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ ভারতের বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছে।

তিনি এ ধরনের আবেদনকে হাস্যকর হিসেবে অভিহিত করে বলেন, পাসপোর্ট পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে স্বশরীরে আবেদন করতে হয়, কোনো তৃতীয় পক্ষ বা আইনি প্রতিষ্ঠান নয়। পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টিকে একই দৃষ্টিকোণ থেকে দেখেছেন। পররাষ্ট্রমন্ত্রী যথার্থই এটাকে হাস্যকর বলেছেন।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আমিনুল ইসলাম বলেন, তিনি যদি সত্যিই ফিরতে চান, তবে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করতে পারেন। কিন্তু এখন পর্যন্ত তিনি বা তার পক্ষ থেকে ভারত সরকারকে কোনো লিখিত অনুরোধ করা হয়েছে বলে জানা নেই। চিফ প্রসিকিউটর দাবি করেন, শেখ হাসিনার কখনোই বাংলাদেশে ফেরার সদিচ্ছা ছিল না। বিচার চলাকালে তিনি দেশে ফিরে আত্মপক্ষ সমর্থন বা রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ গ্রহণ করেননি। সদিচ্ছা থাকলে তিনি মামলা চলাকালে দেশে এসে তা মোকাবিলা করতেন। লিখিতভাবে বলুন, প্রত্যর্পণ চুক্তির আওতায় আপনাকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয়।

তিনি আরও বলেন, শেখ হাসিনা আত্মীয়স্বজনসহ নিরাপদে দেশত্যাগ করে নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলে গেছেন। এখন পাসপোর্টের দাবিতে তৎপর হওয়া দলের জন্য আরও বড় বিপদ ডেকে আনতে পারে। ভারত সরকার মানবিক কারণে তাকে আশ্রয় দিয়েছে বলে শোনা গেলেও, তিনি সেখানে ঠিক কোথায় আছেন তার কোনো আনুষ্ঠানিক দলিলাদি ট্রাইব্যুনাল বা সরকারের কাছে পৌঁছায়নি। তিনি আরও বলেন, আপনি আপনার আত্মীয়স্বজনসহ খুব নিরাপদে এই দেশ থেকে পালিয়েছেন। এখন তাদের আরও বিপদে ফেলতে এ ধরনের অপতৎপরতা চালালে, আমার মনে হয়, দলগতভাবেও আপনি আরেকটি ভুল করতে যাচ্ছেন।

ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার নামে বিভিন্ন বক্তব্য প্রচারের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, এখন পর্যন্ত তার কোনো নির্ভরযোগ্য অডিও-ভিডিও বার্তা পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অডিও ছড়িয়েছে, সেগুলো আসলেই শেখ হাসিনার কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। সবশেষে তিনি বলেন, দণ্ডিত অবস্থায় বিচার এড়িয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হলে তা হবে বিচারব্যবস্থার প্রতি চরম উপহাস।

শিরোনাম :
দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর এখনো আমাদের দারিদ্র্য কমানোর স্বপ্নই দেখতে হচ্ছে: জাহিদ হোসেন ইরান-যুদ্ধ কার্যত সমাপ্ত, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে: রিজভী ওই নারী গুপ্তচর তা জানতেন না এনভিডিয়া প্রধান: ট্রাম্প জিসিসিভুক্ত ৬ দেশে ২১০০ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণে ঐতিহাসিক চুক্তি তুরস্কের ইজমিরে ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭ ভবিষ্যৎ অর্থনীতি ও কর্মসংস্থান: আজকের সিদ্ধান্তের প্রভাবই নির্ধারণ করবে গন্তব্য হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের দুই দিনের আল্টিমেটাম জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর এখনো আমাদের দারিদ্র্য কমানোর স্বপ্নই দেখতে হচ্ছে: জাহিদ হোসেন ইরান-যুদ্ধ কার্যত সমাপ্ত, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে: রিজভী ওই নারী গুপ্তচর তা জানতেন না এনভিডিয়া প্রধান: ট্রাম্প জিসিসিভুক্ত ৬ দেশে ২১০০ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণে ঐতিহাসিক চুক্তি তুরস্কের ইজমিরে ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭ ভবিষ্যৎ অর্থনীতি ও কর্মসংস্থান: আজকের সিদ্ধান্তের প্রভাবই নির্ধারণ করবে গন্তব্য হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের দুই দিনের আল্টিমেটাম জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান