জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ যোগ দেওয়ার উদ্দেশ্যে তুরস্কের আন্তালিয়ায় সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এছাড়াও ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এসএম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এ সময় উপস্থিত ছিলেন।

তুরস্কের আন্তালিয়ায় পৌঁছানোর পরবর্তী দিন প্রধানমন্ত্রী মূল সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে তার। তিন দিনের সফর শেষ করে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। এ ছাড়া সম্মেলনের সাইড লাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

শিরোনাম :
জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের খেলা: টিভিতে নিউজিল্যান্ড-ভারতসহ যেসব ম্যাচ দেখবেন স্বর্গে যেতে হলেও শত্রুদের ক্ষমা করবেন না ট্রাম্প মুঠোফোনের স্ক্রিনে বন্দী শৈশব: কী হারাচ্ছে আজকের শিশুরা কাতারের আমীরের সাথে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের দ্বিপাক্ষিক বৈঠক তারেক রহমান: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি উষ্ণতম হওয়ার পথে ২০২৬: সতর্কবার্তা দিলেন বিশ্ব আবহাওয়া সংস্থার বিজ্ঞানীরা জেদ্দায় শুরু ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন, অংশ নিচ্ছে ১৫০টি দেশ হাসিনার প্রত্যাবর্তন রুখতে একাট্টা বিএনপি, জামায়াত ও এনসিপি যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের টোপ করা বন্ধের দাবি সংসদে জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের খেলা: টিভিতে নিউজিল্যান্ড-ভারতসহ যেসব ম্যাচ দেখবেন স্বর্গে যেতে হলেও শত্রুদের ক্ষমা করবেন না ট্রাম্প মুঠোফোনের স্ক্রিনে বন্দী শৈশব: কী হারাচ্ছে আজকের শিশুরা কাতারের আমীরের সাথে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের দ্বিপাক্ষিক বৈঠক তারেক রহমান: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি উষ্ণতম হওয়ার পথে ২০২৬: সতর্কবার্তা দিলেন বিশ্ব আবহাওয়া সংস্থার বিজ্ঞানীরা জেদ্দায় শুরু ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন, অংশ নিচ্ছে ১৫০টি দেশ হাসিনার প্রত্যাবর্তন রুখতে একাট্টা বিএনপি, জামায়াত ও এনসিপি যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের টোপ করা বন্ধের দাবি সংসদে