রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে তুরস্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের নিরবচ্ছিন্ন সমর্থন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে তুরস্ক যে মানবিক সহায়তা দিয়ে আসছে, তার জন্য তিনি ধন্যবাদ জানান। আন্তর্জাতিক ফোরামে বিশেষ করে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের এই সক্রিয় সহায়তা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

এর আগে, তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সময় এরদোয়ানের সঙ্গে হওয়া আলোচনার প্রসঙ্গটি স্মরণ করেন। সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজন করার জন্য তিনি তুরস্ককে অভিনন্দন জানান।

দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনায় প্রতিরক্ষা খাতে সহযোগিতাকে আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের আগ্রহের কথা জানান। এছাড়া দুই দেশের পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠ আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতার বিষয় নিয়েও দুই নেতা আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর অংশীদারত্ব ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, এই দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিস্তারিত তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার হিড়িক ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাসসহ তাপমাত্রা কমার বার্তা মিম: ৩৩ বছরে কথা রাখে নাই এমন কেউ নাই দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর এখনো আমাদের দারিদ্র্য কমানোর স্বপ্নই দেখতে হচ্ছে: জাহিদ হোসেন ইরান-যুদ্ধ কার্যত সমাপ্ত, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে: রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার হিড়িক ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাসসহ তাপমাত্রা কমার বার্তা মিম: ৩৩ বছরে কথা রাখে নাই এমন কেউ নাই দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর এখনো আমাদের দারিদ্র্য কমানোর স্বপ্নই দেখতে হচ্ছে: জাহিদ হোসেন ইরান-যুদ্ধ কার্যত সমাপ্ত, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে: রিজভী