জার্মানিতে উচ্চশিক্ষায় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হচ্ছে

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদনের ঝক্কি কমছে। দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ।

ঢাকার জার্মান দূতাবাস জানিয়েছে, আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ভিসা আবেদনের জন্য একটি আধুনিক ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal) চালু করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া এবং নিজেদের আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন। শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন।

দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের জন্য শিক্ষার্থীদের যে দীর্ঘ অপেক্ষার শিকার হতে হতো, এই ডিজিটাল উদ্যোগ সেই সংকট নিরসন করবে বলে আশা করা হচ্ছে। নতুন এই ব্যবস্থায় দূতাবাসে সশরীরে উপস্থিত হওয়ার আগেই আবেদনকারী প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে পারবেন। পাশাপাশি ভিএফএসের (VFS) সহায়তায় নথিপত্রগুলো প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগ থাকবে, যা সামগ্রিক প্রক্রিয়াকে আরও সময়সাশ্রয়ী ও কার্যকর করে তুলবে।

জার্মান দূতাবাসের ফেসবুক পেজের তথ্যানুযায়ী, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের পরিধি বাড়ানো এবং ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও গতিশীল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাপয়েন্টমেন্টের নির্ধারিত দিনে শিক্ষার্থী উপস্থিত হলে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি জমা এবং মূল নথিপত্র যাচাইয়ের কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের বিষয় নিয়ে কেন পড়বেন। বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০ টাকা, এইচএসসিতে আবেদন।

তবে এই পরিবর্তন নতুন আবেদনকারীদের পাশাপাশি পুরনোদের জন্যও প্রযোজ্য। যারা বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় আছেন, তাদের নতুন ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালে পুনরায় নিবন্ধন করে আবেদন সম্পন্ন করতে হবে। অর্থাৎ পুরনো তালিকায় থাকা শিক্ষার্থীরা নতুন পোর্টালে নতুন করে অ্যাকাউন্ট খুললেই কেবল পরবর্তী কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

ভিসা আবেদনপ্রক্রিয়ার যাবতীয় নিয়মাবলী, প্রয়োজনীয় নথিপত্রের তালিকা এবং বিস্তারিত নির্দেশনা নতুন পোর্টাল ও দূতাবাসের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। মূলত অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার আধুনিকায়ন এবং সামগ্রিক আবেদনপ্রক্রিয়ার উন্নয়নের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে, যা দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে।

শিরোনাম :
জার্মানিতে উচ্চশিক্ষায় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হচ্ছে কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ওয়েবসাইট উদ্বোধন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা, জেলেদের সমুদ্রে যেতে নিষেধ যুক্তরাষ্ট্রের বদলে আইটি পেশাজীবীদের জন্য আট দেশের নতুন সুযোগ ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি: শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা কতটুকু? পাখির কোলাহলে মুখরিত চলনবিল, সুরক্ষায় সোচ্চার স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণরা উড়িষ্যায় সড়ক দুর্ঘটনায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস পোশাকশিল্পে অস্থিরতা: কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধের ঘোষণা মালিকদের জার্মানিতে উচ্চশিক্ষায় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হচ্ছে কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ওয়েবসাইট উদ্বোধন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা, জেলেদের সমুদ্রে যেতে নিষেধ যুক্তরাষ্ট্রের বদলে আইটি পেশাজীবীদের জন্য আট দেশের নতুন সুযোগ ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি: শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা কতটুকু? পাখির কোলাহলে মুখরিত চলনবিল, সুরক্ষায় সোচ্চার স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণরা উড়িষ্যায় সড়ক দুর্ঘটনায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস পোশাকশিল্পে অস্থিরতা: কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধের ঘোষণা মালিকদের