যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ফলে তথ্যপ্রযুক্তি বা আইটি খাতের কর্মীরা নতুন করে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করছেন। ভিসা নীতি ও বিদেশি কর্মীদের নিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক প্রযুক্তিবিদ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে নতুন গন্তব্যের দিকে ঝুঁকছেন। সম্প্রতি মাইক্রোসফট, টাটা, উইপ্রো ও ইনফোসিসসহ আটটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে মার্কিন ফেডারেল শ্রম সনদ কর্মসূচি থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, শ্রমমন্ত্রী কিথ সন্ডারলিং এবং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের নেতৃত্বাধীন অ্যান্টি-ফ্রড টাস্কফোর্স এই কঠোর পদক্ষেপ নিয়েছে, যার ফলে গ্রিন কার্ড প্রাপ্তির পথ অনেকটা সংকুচিত হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় সফটওয়্যার ডেভেলপার ও প্রোগ্রামারদের জন্য অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য আকর্ষণীয় বিকল্প হিসেবে উঠে এসেছে। ইকোনমিক টাইমসের তথ্যানুসারে দেশগুলোর ভিসা ও কাজের প্রক্রিয়া নিচে তুলে ধরা হলো এমন পরিস্থিতিতে সফটওয়্যার ডেভেলপার, প্রোগ্রামার ও আইটি বিশেষজ্ঞদের জন্য ইউরোপ, এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্যের আটটি দেশ আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে।
১. অস্ট্রেলিয়া: দক্ষ পেশাজীবীদের জন্য এখানে নিয়োগকর্তা-স্পনসরড ও পয়েন্টভিত্তিক অভিবাসন ভিসা চালু আছে। বয়স, ভাষা দক্ষতা, শিক্ষা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে পয়েন্ট গণনা করা হয়, তবে ভিসা পাওয়ার জন্য দক্ষতা মূল্যায়ন ও আবেদনের আমন্ত্রণ পাওয়া বাধ্যতামূলক।
২. কানাডা: দেশটির ‘এক্সপ্রেস এন্ট্রি’ পদ্ধতিতে বয়স, শিক্ষা ও ভাষা দক্ষতার ওপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হয়। সিআরএস স্কোরে যারা এগিয়ে থাকেন, কেবল তারাই স্থায়ী বসবাসের আমন্ত্রণ পেয়ে থাকেন।
৩. জার্মানি: যোগ্যতা ও নির্দিষ্ট বেতনের শর্ত পূরণ সাপেক্ষে ‘ইইউ ব্লু কার্ড’ আইটি পেশাজীবীদের জন্য দারুণ সুযোগ। প্রথাগত ডিগ্রির পাশাপাশি পেশাগত অভিজ্ঞতা ও বেতনের চুক্তি থাকলে অনেক বিশেষজ্ঞ এই ভিসার যোগ্য বিবেচিত হন।
৪. আয়ারল্যান্ড: বিশেষায়িত দক্ষতার জন্য ‘ক্রিটিক্যাল স্কিলস এমপ্লয়মেন্ট পারমিট’ দেয় আয়ারল্যান্ড। এখানে সফটওয়্যার ডেভেলপাররা অগ্রাধিকার পান, তবে চাকরির চুক্তি ও বেতনের শর্ত কঠোরভাবে যাচাই করা হয়।
৫. নেদারল্যান্ডস: উচ্চ দক্ষতাসম্পন্নদের জন্য বিশেষ রেসিডেন্স পারমিট রয়েছে। এ জন্য নিয়োগকারী প্রতিষ্ঠানকে ডাচ অভিবাসন দপ্তরের স্বীকৃত স্পনসর হতে হয় এবং আবেদনকারীকে নির্ধারিত আয়ের শর্ত মানতে হয়। উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের জন্য নেদারল্যান্ডসে বিশেষ রেসিডেন্স পারমিটের ব্যবস্থা রয়েছে।
৬. সিঙ্গাপুর: এখানে বিদেশি পেশাজীবীদের জন্য রয়েছে ‘এমপ্লয়মেন্ট পাস’। এর জন্য নির্ধারিত বেতনসীমা এবং ‘কম্পাস’ মূল্যায়নে উত্তীর্ণ হওয়া আবশ্যক, যেখানে প্রার্থীর যোগ্যতা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের কাঠামো বিচার করা হয়।
৭. সংযুক্ত আরব আমিরাত: প্রযুক্তি খাতের কর্মীদের জন্য এখানে ওয়ার্ক পারমিট ও দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ রয়েছে। তবে চাকরির প্রস্তাব গ্রহণের আগে ভিসার মেয়াদ ও শর্তাবলি স্পষ্টভাবে জেনে নেওয়া জরুরি।
৮. যুক্তরাজ্য: অনুমোদিত প্রতিষ্ঠানে কাজের জন্য ‘স্কিলড ওয়ার্কার ভিসা’ পাওয়ার সুযোগ রয়েছে। এ জন্য নির্দিষ্ট বেতনের চুক্তি, স্পনসরশিপ সনদ ও ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ প্রয়োজন।
পাশাপাশি দেশে অন্যান্য পেশার সুযোগ রয়েছে: বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০ টাকা, এইচএসসিতে আবেদন। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে ১৫৫টি পদের নিয়োগ চলছে এবং নতুন পে-স্কেলের বেতন-ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন ও বিনোদন ভাতা বিষয়ে নির্দেশনা প্রকাশিত হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫।

