উড়িষ্যায় সড়ক দুর্ঘটনায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক

ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলায় ঘটেছে এক অমানবিক ও হৃদয়বিদারক ঘটনা। সড়ক দুর্ঘটনায় নিহত একটি কুকুরের মাংস খেতে দেখা গেছে এক ব্যক্তিকে। এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মানেস্বর চকের কাছে কোনো একটি যানবাহনের ধাক্কায় কুকুরটি ঘটনাস্থলেই প্রাণ হারায়। মৃত কুকুরটি রাস্তার পাশে পড়ে থাকার এক পর্যায়ে ওই ব্যক্তিকে সেটির পাশে বসে মাংস ছিঁড়ে খেতে দেখা যায়। উপস্থিত লোকজন জানিয়েছেন, ওই ব্যক্তির আচরণ এবং শারীরিক অবস্থা দেখে মনে হয়েছে তিনি মানসিকভাবে অসুস্থ এবং চরম অসহায়ত্বের শিকার।

এমন দৃশ্য দেখে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও বিষ্ময় তৈরি হয়েছে। এছাড়া প্রচণ্ড ক্ষুধা এবং কোনো ধরনের সহায়তার অভাবে একজন মানুষ কতটা নিচে নামতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। এ ঘটনা ভারতের রাস্তায় থাকা ছিন্নমূল মানুষদের ক্ষুধা, দারিদ্র্য ও মানসিক স্বাস্থ্য সংকটের ভয়াবহতাকে পুনরায় সামনে এনেছে। ঘটনাটি স্থানীয় পর্যায়ে সচেতন মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বদলে আইটি পেশাজীবীদের জন্য আট দেশের নতুন সুযোগ ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি: শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা কতটুকু? পাখির কোলাহলে মুখরিত চলনবিল, সুরক্ষায় সোচ্চার স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণরা উড়িষ্যায় সড়ক দুর্ঘটনায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস পোশাকশিল্পে অস্থিরতা: কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধের ঘোষণা মালিকদের প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম ভিডিওতে ব্যর্থতার দৃশ্যও কেন রাখেন মার্ক রবার? হাসিনা দেশে ফিরলে বিচার হবে, স্লোগান যুবদলের যুক্তরাষ্ট্রের বদলে আইটি পেশাজীবীদের জন্য আট দেশের নতুন সুযোগ ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি: শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা কতটুকু? পাখির কোলাহলে মুখরিত চলনবিল, সুরক্ষায় সোচ্চার স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণরা উড়িষ্যায় সড়ক দুর্ঘটনায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস পোশাকশিল্পে অস্থিরতা: কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধের ঘোষণা মালিকদের প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম ভিডিওতে ব্যর্থতার দৃশ্যও কেন রাখেন মার্ক রবার? হাসিনা দেশে ফিরলে বিচার হবে, স্লোগান যুবদলের