দেশের ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ: আবেদনের নিয়মাবলি

দেশের ৬৪টি জেলার তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এই মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সটিতে অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হবে না এবং প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন অনাবাসিক প্রশিক্ষণার্থীদের ২০০ টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হবে। এ ছাড়া প্রশিক্ষণকালীন প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে। দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনা মূল্যে মৌলিক প্রশিক্ষণ দেবে সরকার। যুব উন্নয়ন অধিদপ্তর এ জন্য দুই মাস মেয়াদি প্রশিক্ষণের আয়োজন করেছে।

প্রশিক্ষণ কোর্সে আবেদনের জন্য একজন প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ওপর প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি বিষয়ে মৌলিক দক্ষতা এবং ইংরেজি ভাষায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ অংশ নিতে পাবরেন ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা।

আবেদনের ঠিকানা হলো www.dydaiproject.com/apply। নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আবেদন সফলভাবে জমা দেওয়ার পর অবশ্যই রসিদটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে বৈধ আবেদনকারীদের পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে শর্ত পূরণকারী যোগ্য শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে।

এই প্রশিক্ষণ কার্যক্রমটি বিভাগভিত্তিক চারটি প্যাকেজে বিভক্ত করা হয়েছে। প্যাকেজ-১-এর আওতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। প্যাকেজ-২-এর অধীনে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ দেবেন এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটির যৌথ উদ্যোগ।

এছাড়া প্যাকেজ-৩-এর মাধ্যমে বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ দেবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। প্যাকেজ-৪-এর আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড এবং উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশের সমন্বিত উদ্যোগ।

আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এই এআই কোর্সের তৃতীয় ব্যাচের কার্যক্রম চলবে। প্রতিদিন ৬ ঘণ্টা করে মোট ৫০ দিনব্যাপী এই প্রশিক্ষণে সর্বমোট ৩০০ ঘণ্টার পাঠদান সম্পন্ন হবে। প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ বলে জানিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা। ঢাবি আইবিএতে বিবিএ ভর্তি পরীক্ষা, জেনে নিন সব তথ্য।

শিরোনাম :
হাসিনাকে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে: আইনমন্ত্রী দেশের ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ: আবেদনের নিয়মাবলি বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালাল আইআরজিসি শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় কোনো দেশই ২১ বছর পর পাকিস্তানের বাধা পেরিয়ে ফাইনালে চোখ বাংলাদেশের ইয়েমেনে হুথিদের ওপর নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়াল জাতিসংঘ যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল ঠাকুরগাঁওয়ে ২৫০ গ্রামও মিলছে রান্না করা গরুর মাংস মেসিহীন যুগে প্রথম হার আর্জেন্টিনার, উরুগুয়ের কাছে অসহায় স্কালোনি ভারতে খ্রিষ্টানদের স্বজন সমাহিত করতে বাধা ও গ্রামছাড়া করার অভিযোগ হাসিনাকে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে: আইনমন্ত্রী দেশের ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ: আবেদনের নিয়মাবলি বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালাল আইআরজিসি শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় কোনো দেশই ২১ বছর পর পাকিস্তানের বাধা পেরিয়ে ফাইনালে চোখ বাংলাদেশের ইয়েমেনে হুথিদের ওপর নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়াল জাতিসংঘ যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল ঠাকুরগাঁওয়ে ২৫০ গ্রামও মিলছে রান্না করা গরুর মাংস মেসিহীন যুগে প্রথম হার আর্জেন্টিনার, উরুগুয়ের কাছে অসহায় স্কালোনি ভারতে খ্রিষ্টানদের স্বজন সমাহিত করতে বাধা ও গ্রামছাড়া করার অভিযোগ