২১ বছর পর পাকিস্তানের বাধা পেরিয়ে ফাইনালে চোখ বাংলাদেশের

আজ রাতে বাংলাদেশ ফুটবল দলের সামনে এক বড় সুযোগ। সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয়ের মাধ্যমে দীর্ঘ ২১ বছরের আক্ষেপ ঘোচাতে চায় বাংলাদেশ। সবশেষ ২০০৫ সালে করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়েই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। আজ সেই একই প্রতিপক্ষকে সামনে রেখে টমাস ডুলির দল আবারও ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে। রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা বিরাজ করছে। এর আগে দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। কোথাও সমর্থকদের টিকিটের খোঁজ, ভিআইপি গেটে উঁকিঝুঁকি আর ইউটিউবে হাইলাইটস দেখার উন্মাদনা—সব মিলিয়ে ফুটবলকে ঘিরে যেন ফিরেছে পুরোনো দিনের উন্মাদনা। সেবার ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়েই ফাইনালের টিকিট আসে। এরপর দুই দশকের বেশি সময়ে কখনো গ্রুপ পর্বে, কখনো সেমিফাইনালে থেমেছে বাংলাদেশের পথচলা। ফাইনালের কাছে গিয়েও আর সেখানে পৌঁছানো হয়নি। ১৭ ম্যাচে বাংলাদেশের জয় ৭টি, পাকিস্তানের ৬টি। তাই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’। শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়। রক্ষণভাগের দুই অভিজ্ঞ খেলোয়াড়কে ফিরে পাওয়া সেমিফাইনালের আগে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ খবর। তবে এত হিসাব-নিকাশ, পরিসংখ্যান আর আলোচনা ছাপিয়ে বাংলাদেশ দলের একটাই লক্ষ্য—পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠা।

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারানোর আত্মবিশ্বাস নিয়ে গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনে ফুরফুরে মেজাজে দেখা গেছে হামজা চৌধুরী ও তার সতীর্থদের। তবে মাঠের হাসি-আনন্দের আড়ালে ছিল ম্যাচ জয়ের কঠোর সংকল্প। দলের রক্ষণভাগে অভিজ্ঞ তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষের ফেরা স্বস্তি দিলেও, গোড়ালির চোটে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। দলের ফোকাস এখন সম্পূর্ণ মাঠের লড়াইয়ে, যা নিশ্চিত করেছেন অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া। ছুটির আমেজেও গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামপাড়া যেন এক টুকরো উৎসবের মঞ্চ। মাঠের বাইরের এই উত্তেজনার আঁচ অবশ্য কাল বাংলাদেশ দলের অনুশীলনেও ছিল। হাসি-আনন্দ, হালকা খুনসুটি আর বল পায়ে দ্রুতগতির অনুশীলনে ঘণ্টা দেড়েক কাটিয়েছে টমাস ডুলির দল। ডিফেন্ডার আবদুল্লাহ ইকবাল খেলেন সুইডেনের শীর্ষ লিগের ক্লাব মিয়ালবিতে। মিডফিল্ডার আদিল নবীর ঠিকানা গ্রিসের তৃতীয় স্তরের ক্লাব পানাকাইকি এফসি। আর ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব ইলকেস্টন টাউনে আছেন আরেক ফরোয়ার্ড মিকেল আবদুল্লাহ।

পাকিস্তানকে সহজ প্রতিপক্ষ মানতে নারাজ বাংলাদেশ কোচ টমাস ডুলি। খেলছেন ডেনমার্কের চতুর্থ স্তরের ক্লাব ইসহয় আইএফে।

তিনি বলেন, পাকিস্তান বর্তমানে অন্যতম কঠিন প্রতিপক্ষ। এশিয়ান কাপে ভিয়েতনাম ও ফিলিপাইনের মতো দলের বিপক্ষে তাদের পারফরম্যান্স বেশ আশাব্যঞ্জক। বিশেষ করে ইউরোপের বিভিন্ন লিগে খেলা পাঁচজন প্রবাসী ফুটবলারের উপস্থিতি দলটিকে বেশ শক্তিশালী করে তুলেছে। অন্যদিকে, পাকিস্তান অধিনায়ক ও গোলরক্ষক ইউসুফ ভাট দাবি করেছেন, তারা কেবল হামজা চৌধুরীকে নিয়ে ভাবছেন না, বরং পুরো দল হিসেবে পারফর্ম করে জয় ছিনিয়ে নিতে চান। ডেনমার্ক, সুইডেন, গ্রিস ও ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলা ফুটবলাররা আজ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন। বিদেশ থেকে আসা পাঁচজন খেলোয়াড়ের ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে। পাকিস্তান দলে প্রবাসীদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম গোলরক্ষক ইউসুফ বাট। কিন্তু আমাদের দলেও ভালো খেলোয়াড় আছে। আশা করি, তারা মাঠে নেমে দলকে সাহায্য করতে পারবে।

পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশ কিছুটা এগিয়ে। এখন পর্যন্ত দুই দলের ১৭টি লড়াইয়ের মধ্যে বাংলাদেশ জিতেছে ৭টি এবং পাকিস্তান ৬টি ম্যাচে জয় পেয়েছে। বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে। আজ উভয় দলই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো এই ম্যাচে ব্যবহৃত হতে যাচ্ছে ভিএআর (VAR) প্রযুক্তি। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ছন্দ ধরে রাখতে পারলে ফাইনালে পৌঁছানো সম্ভব বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।

শিরোনাম :
হাসিনাকে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে: আইনমন্ত্রী দেশের ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ: আবেদনের নিয়মাবলি বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালাল আইআরজিসি শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় কোনো দেশই ২১ বছর পর পাকিস্তানের বাধা পেরিয়ে ফাইনালে চোখ বাংলাদেশের ইয়েমেনে হুথিদের ওপর নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়াল জাতিসংঘ যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল ঠাকুরগাঁওয়ে ২৫০ গ্রামও মিলছে রান্না করা গরুর মাংস মেসিহীন যুগে প্রথম হার আর্জেন্টিনার, উরুগুয়ের কাছে অসহায় স্কালোনি ভারতে খ্রিষ্টানদের স্বজন সমাহিত করতে বাধা ও গ্রামছাড়া করার অভিযোগ হাসিনাকে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে: আইনমন্ত্রী দেশের ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ: আবেদনের নিয়মাবলি বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালাল আইআরজিসি শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় কোনো দেশই ২১ বছর পর পাকিস্তানের বাধা পেরিয়ে ফাইনালে চোখ বাংলাদেশের ইয়েমেনে হুথিদের ওপর নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়াল জাতিসংঘ যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল ঠাকুরগাঁওয়ে ২৫০ গ্রামও মিলছে রান্না করা গরুর মাংস মেসিহীন যুগে প্রথম হার আর্জেন্টিনার, উরুগুয়ের কাছে অসহায় স্কালোনি ভারতে খ্রিষ্টানদের স্বজন সমাহিত করতে বাধা ও গ্রামছাড়া করার অভিযোগ