পাখির কোলাহলে মুখরিত চলনবিল, সুরক্ষায় সোচ্চার স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণরা

বর্ষা মৌসুম শেষে বিলে পানি কমতেই নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলাজুড়ে বিস্তৃত চলনবিলে নেমে এসেছে হাজার হাজার অতিথিপাখি। ভোর হতেই দেশি-বিদেশি প্রজাতির এসব পাখির কোলাহল ও ডানা ঝাপটানোয় মুখরিত হয়ে উঠেছে গোটা বিল এলাকা। রূপালি মাছের খোঁজে খাবারের সন্ধানে বিলে নেমে আসা সাদা বক, গাংচিল, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখৈল ও ডাহুকের এই আগমন যেন পুরো এলাকাকে এক অনন্য মিলনমেলায় পরিণত করেছে। অল্পস্বল্প পানিতে পা ডুবিয়ে ঋষি বক যেন ধ্যানে মগ্ন আছে। দারকিনা, পুঁটি, বাতাসি ভুল করে নাগালে এলেই তার ধ্যান ভেঙে যায়। খপ করে মুখে পুরে ফেলে কোনো একটি মাছ। প্রমাণ হয়ে যায়, সবই ছিল তার ছলাকলা। মুহূর্তেই পাখা মেলে শিকারের সন্ধানে উড়ে যায় অন্য কোনো স্থানে। মনোমুগ্ধকর এই দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ছে চলনবিলে।

বিশেষ করে নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার বড় একটি অংশ এবং সিংড়া থেকে সিরাজগঞ্জের তাড়াশগামী ‘ডুবন্ত সড়ক’-এর দুই পাশে এখন পাখিদের অবাধ চলাচল দৃশ্যমান। সেখানে ঋষি বকের ওত পেতে শিকার ধরা থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখির আনন্দময় বিচরণ দেখতে প্রতিদিন কাকডাকা ভোরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নানা দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। ভোরে এবং গোধূলিলগ্নে যখন পাখিরা গাছে ও ঝোপঝাড়ে নীড়ে ফেরে, তখন তাদের কিচিরমিচির শব্দে পরিবেশ অন্যরকম মাত্রা পায়। সিংড়া শহরের চলনবিল গেট থেকে একটি সড়ক সিরাজগঞ্জের বারুহাস হয়ে তাড়াশের দিকে চলে গেছে। বর্ষায় সড়কটি পানির নিচে ডুবে থাকে বলে এটি ‘ডুবন্ত সড়ক’ হিসেবে পরিচিত। গোধূলিলগ্নে পাখিরা আবার দল বেঁধে উড়াল দেয় নির্ধারিত গন্তব্যে। নীড়ে ফেরার পর পাখিরা বেশ কিছু সময় কিচিরমিচির শব্দ করে নিজেদের মধ্যে ভাববিনিময় করে। প্রকৃতির এই উন্মুক্ত বিদ্যাপীঠের সৌন্দর্য উপভোগ করতে স্থানীয় বাসিন্দাসহ দেশের নানা প্রান্তের প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন চলনবিলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাখিরা ছড়িয়ে পড়ে। আবার গোধূলিলগ্নে দল বেঁধে ফিরে যায় বিলের মধ্যের ঝোপঝাড়ে বা উঁচু গাছের ডালপালায়। চলনবিলের পাখিদের এই অবাধ বিচরণ প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসারই এক সুন্দর প্রতিফলন। পাখিদের এই নির্ভার উড়ে চলা বলে দেয়, প্রকৃতিকে ভালোবাসলে, আগলে রাখলে, সে-ও তার সৌন্দর্যের ডালি মেলে ধরে।

চলনবিলে আসা এসব পাখিরা যে নিশ্চিন্তে বিচরণ করছে, তার পেছনে বড় অবদান রাখছে এলাকার পরিবেশবাদী বিভিন্ন যুব সংগঠন। হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসা অতিথি পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে একজোটে কাজ করছেন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’, ‘সবুজ বাংলা’ এবং ‘চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম’-এর কর্মীরা। তাঁদের নিয়মিত পাহারার কারণেই বিল এলাকায় পাখিরা নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। তাঁদের অতন্দ্র প্রহরায় পাখিরা নির্বিঘ্নে চলাফেরা করছে, আহার করছে।

গত ১৪ বছর ধরে পাখিদের সুরক্ষায় নেতৃত্ব দিয়ে আসছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। তিনি জানান, শিশু থেকে শুরু করে বয়স্ক—সব শ্রেণি-পেশার মানুষই তাঁদের সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। বিলে পাখির অবাধ বিচরণ দেখে অনেকে এয়ারগান কিংবা ফাঁদ পেতে পাখি শিকারের চেষ্টা করলে সদস্যরা তাত্ক্ষণিকভাবে বাধা দেন। এরপরও নির্দেশ অমান্য করে কেউ পাখি শিকার করলে তাকে আটক করে সরাসরি পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং আইনি পদক্ষেপ নিশ্চিত করা হয়। পাখি নিধনের উদ্যোগ কারও চোখে পড়লে তাৎক্ষণিক সংগঠনের কেন্দ্রে খবর চলে আসে। আমরা তাদের প্রতিহত করার চেষ্টা করি। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়।’।

শুধু এই সংগঠনগুলোই নয়, বিল-তীরবর্তী এলাকার রাজু আহমেদ ও ফজলে রাব্বির মতো তরুণরাও ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতামূলক নানা উদ্যোগ বাস্তবায়নে কাজ করছেন। স্থানীয় তরুণদের এই সম্মিলিত প্রচেষ্টা ও ভালোবাসায় চলনবিল এখন পাখির এক সুরক্ষিত অভয়ারণ্যে রূপান্তরিত হয়েছে। তাঁরাও বিলের পাখি রক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছেন।

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বদলে আইটি পেশাজীবীদের জন্য আট দেশের নতুন সুযোগ ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি: শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা কতটুকু? পাখির কোলাহলে মুখরিত চলনবিল, সুরক্ষায় সোচ্চার স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণরা উড়িষ্যায় সড়ক দুর্ঘটনায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস পোশাকশিল্পে অস্থিরতা: কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধের ঘোষণা মালিকদের প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম ভিডিওতে ব্যর্থতার দৃশ্যও কেন রাখেন মার্ক রবার? হাসিনা দেশে ফিরলে বিচার হবে, স্লোগান যুবদলের যুক্তরাষ্ট্রের বদলে আইটি পেশাজীবীদের জন্য আট দেশের নতুন সুযোগ ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি: শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা কতটুকু? পাখির কোলাহলে মুখরিত চলনবিল, সুরক্ষায় সোচ্চার স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণরা উড়িষ্যায় সড়ক দুর্ঘটনায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস পোশাকশিল্পে অস্থিরতা: কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধের ঘোষণা মালিকদের প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম ভিডিওতে ব্যর্থতার দৃশ্যও কেন রাখেন মার্ক রবার? হাসিনা দেশে ফিরলে বিচার হবে, স্লোগান যুবদলের