গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার সন্ধ্যায় ও রাতে বিএনপি ও যুবদলের দলীয় কার্যালয়সহ বেশ কিছু দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই তাণ্ডব চালিয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, শনিবার রাত আটটার দিকে উপজেলার খালেক বাজারে প্রথমে কয়েকটি দোকানে হামলা ও আগুন দেওয়া হয়। এরপর দুর্বৃত্তরা কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের দোকানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই রাতে নিলফা বাজারে বিএনপির কার্যালয় এবং বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়েও হামলার ঘটনা ঘটে। এই ধ্বংসযজ্ঞের পর খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতি-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়, যা জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয় এবং যান চলাচল ব্যাহত করে।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা জানান, এসব হামলায় তাদের দলের অন্তত দু-তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে এই তাণ্ডব চালানো হয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানও কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য জানতে শনিবার রাত ১১টা ১৬ মিনিটের দিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

শিরোনাম :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ জলবায়ু অর্থায়নে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চাইল বাংলাদেশ জলবায়ু সম্মেলনে তুরস্কের আনতালিয়ায় ১০ হাজারের বেশি মানুষের বিক্ষোভ রাজধানীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ৫ বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা ঘটনায় বকেয়া টাকা নিয়ে বিরোধে প্রাণ হারালেন কল্যাণপুরের চা দোকানি পাকিস্তান ও সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অনুমোদন তুরস্কের শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত: কেন পাসপোর্টের আবেদন নাকচ রিজভী: ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় নয়: হুঁশিয়ারি জামায়াত আমিরের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ জলবায়ু অর্থায়নে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চাইল বাংলাদেশ জলবায়ু সম্মেলনে তুরস্কের আনতালিয়ায় ১০ হাজারের বেশি মানুষের বিক্ষোভ রাজধানীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ৫ বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা ঘটনায় বকেয়া টাকা নিয়ে বিরোধে প্রাণ হারালেন কল্যাণপুরের চা দোকানি পাকিস্তান ও সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অনুমোদন তুরস্কের শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত: কেন পাসপোর্টের আবেদন নাকচ রিজভী: ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় নয়: হুঁশিয়ারি জামায়াত আমিরের