বৈরুতে ইরাকের সাবেক আইনপ্রণেতার মৃত্যুতে তদন্ত শুরু

লেবাননের রাজধানী বৈরুতের তারিক আল–জাদিদে এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে ইরাকের সাবেক সংসদ সদস্য আহমেদ আল–আলওয়ানির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে পরিকল্পিত অপরাধ হিসেবে ধরে নিয়ে লেবাননের কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। দেশটির প্রধান কৌঁসুলি আহমেদ রামি আল–হাজ্জ নিজে এই তদন্ত প্রক্রিয়াটি তদারক করছেন এবং লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর তথ্য শাখা মাঠপর্যায়ে কাজ করছে। তবে কীভাবে আল–আলওয়ানির মৃত্যু হয়েছে, সে বিষয়ে সূত্রটি কিছু জানায়নি।

প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আল–আলওয়ানিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে একটি বিচার বিভাগীয় সূত্র। এই ঘটনায় জড়িত সন্দেহে একজন লেবানিজ নাগরিককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। পাশাপাশি, ঘটনার সাথে সম্পৃক্ত পলাতক দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে বৈরুতে পৌঁছানোর পর ওই দুজন বিমানবন্দর থেকে তাকে নিয়ে হোটেলে রেখেছিলেন।

আল–আলওয়ানির কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই মৃত্যুকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ অপরাধ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে বলা হয়েছে, শুধু শোক ও নিন্দা জানিয়ে ঘটনাটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

বিবৃতিতে ঘটনার স্বচ্ছ তদন্তের মাধ্যমে নেপথ্যের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। লেবাননে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত মোহাম্মদ রেদা আল–হুসেইনি জানিয়েছেন, ইরাকি দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং লেবানিজ কর্তৃপক্ষের চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। কারা হত্যার পরিকল্পনা করেছে, কারা তা বাস্তবায়ন করেছে এবং আর কারা জড়িত ছিল, স্বচ্ছ তদন্তের মাধ্যমে তা বের করতে হবে। এ ঘটনায় জড়িত কেউই বিচারের বাইরে থাকতে পারবেন না। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, সরকার সাম্প্রদায়িক নীতি অনুসরণ করছে এবং সুন্নিদের কোণঠাসা করে রাখছে।

উল্লেখ্য, আল–আলওয়ানি ছিলেন ইরাকের সুন্নি সম্প্রদায়ের একজন প্রভাবশালী রাজনীতিবিদ, যিনি দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের প্রতিনিধিত্ব করতেন। তিনি ইরাকে ইরানের ক্রমবর্ধমান প্রভাব এবং ইরান-সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর কড়া সমালোচক ছিলেন। ২০১২ ও ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নুরি আল–মালিকির শিয়াপ্রধান সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় তিনি রাজনৈতিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।

রাজনৈতিক জীবনে বেশ কয়েকবার প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন তিনি। ২০১৩ সালের ডিসেম্বরে রামাদিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে তাঁর ভাইসহ কয়েকজন নিহত হন এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২০১৪ সালে সন্ত্রাসবাদের অভিযোগে আদালত তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। দীর্ঘ এক দশকের বেশি সময় কারাগারে কাটানোর পর ২০২৫ সালের এপ্রিলে ইরাকের সাধারণ ক্ষমা আইনের আওতায় তিনি মুক্তি পান। ২০১৩ সালের ডিসেম্বরে রামাদিতে আল–আলওয়ানির বাড়িতে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়।

শিরোনাম :
হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের ভ্যানের ধাক্কা, নিহত ৩ ফারহান আলীর জাদুকরী গোল: মেসি না নেইমারের ছায়া? ইরানের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতি হয়েছে: ডোনাল্ড ট্রাম্প দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, জানুন নতুন দর মিস ইউনিভার্স ২০২৬: পুয়ের্তো রিকোয় পৌঁছেছেন সামিরা খান মাহি শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ হরমুজ প্রণালির আগের পরিস্থিতি আর ফিরবে না: গালিবাফ ইনজামামের চোখে বিশ্বকাপ জয় বঞ্চিত ১২ কিংবদন্তি ক্রিকেটার তারেককে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ মনে করছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির ১৫২ বছর পর মিসিসিপিতে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর স্কট কোলম হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের ভ্যানের ধাক্কা, নিহত ৩ ফারহান আলীর জাদুকরী গোল: মেসি না নেইমারের ছায়া? ইরানের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতি হয়েছে: ডোনাল্ড ট্রাম্প দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, জানুন নতুন দর মিস ইউনিভার্স ২০২৬: পুয়ের্তো রিকোয় পৌঁছেছেন সামিরা খান মাহি শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ হরমুজ প্রণালির আগের পরিস্থিতি আর ফিরবে না: গালিবাফ ইনজামামের চোখে বিশ্বকাপ জয় বঞ্চিত ১২ কিংবদন্তি ক্রিকেটার তারেককে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ মনে করছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির ১৫২ বছর পর মিসিসিপিতে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর স্কট কোলম