কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী সড়ক নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে ‘২০২৬ সালের ১৯ নম্বর আইন’ জারি করেছেন। বুধবার (৪ নভেম্বর ২০২৬) আমীরি দেওয়ান এই তথ্য নিশ্চিত করেছে।
নতুন এই ট্রাফিক আইনটি অবিলম্বে কার্যকর করা হবে এবং খুব দ্রুতই এটি সরকারি গেজেটে প্রকাশ করা হবে। গেজেটে প্রকাশের পরই আইনটির বিভিন্ন ধারা, জরিমানা ও বিধিমালা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

