নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল হাতে জামায়াতের বিক্ষোভ মিছিল

দফায় দফায় বিদ্যুৎ, জ্বালানি গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর উত্তর বাড্ডায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখা। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলটির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। বিশেষ করে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যারা নিত্যপণ্যের আকাশচুম্বী দামের প্রতীক হিসেবে হাঁড়ি-পাতিল ও এলপিজি গ্যাসের প্রতীকী ফেস্টুন হাতে মিছিলে যোগ দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, বর্তমানে মানুষের আয়ের সঙ্গে দ্রব্যমূল্যের কোনো সামঞ্জস্য নেই। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বারবার বাড়ানো হলেও মানুষের আয় সেই হারে বাড়ছে না। সরকারকে বাজার সিন্ডিকেট ভেঙে জনগণের জন্য ন্যায্যমূল্যে পণ্য নিশ্চিত করার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, জনগণকে অনিরাপত্তার মধ্যে ফেলে উন্নয়নের ফানুস ওড়ালে চলবে না।

সরকারের সমালোচনা করে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গণঅভ্যুত্থানের পর সরকারের উচিত ছিল সবাইকে ঐক্যবদ্ধ করে কাজ করা, কিন্তু তা না করে তারা গণভোটের রায় উপেক্ষা করে বিভাজনের পথ বেছে নিয়েছে।

এছাড়া চলমান শ্রমিক আন্দোলনে নাশকতা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান, মজলিসে শুরা সদস্য ইয়াসিন আরাফাত এবং প্রচার সম্পাদক আতাউর রহমান সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাড্ডার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইউলুপের সামনে গিয়ে শেষ হয়।

শিরোনাম :
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল হাতে জামায়াতের বিক্ষোভ মিছিল ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে সম্মতি: কাতারের মধ্যস্থতায় নতুন আশা ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো কাতারে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার ডাক দিলেন আমীর ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী এআই চাকরির সুযোগ বাড়াবে, প্রয়োজন শিক্ষায় পরিবর্তন: মাহদী আমিন কাতারে নতুন ট্রাফিক আইন জারি করলেন আমীর শেখ তামিম বিনা জামানতে ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন: সতর্ক করল বাংলাদেশ ব্যাংক লক্ষ্মীপুর জামায়াতের নতুন আমির হাফিজ উল্লাহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল হাতে জামায়াতের বিক্ষোভ মিছিল ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে সম্মতি: কাতারের মধ্যস্থতায় নতুন আশা ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো কাতারে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার ডাক দিলেন আমীর ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী এআই চাকরির সুযোগ বাড়াবে, প্রয়োজন শিক্ষায় পরিবর্তন: মাহদী আমিন কাতারে নতুন ট্রাফিক আইন জারি করলেন আমীর শেখ তামিম বিনা জামানতে ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন: সতর্ক করল বাংলাদেশ ব্যাংক লক্ষ্মীপুর জামায়াতের নতুন আমির হাফিজ উল্লাহ