লক্ষ্মীপুর জামায়াতের নতুন আমির হাফিজ উল্লাহ

দীর্ঘ ২৩ বছর পর লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ আর হাফিজ উল্লাহ। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী দুই বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।

এ আর হাফিজ উল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জামায়াতের প্রার্থী ছিলেন। গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনের সময় নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় ভোটারদের উদ্দেশে দেওয়া তার একটি বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সে সময় তিনি দাবি করেছিলেন, ‘আপনারা যদি ইসলামের পক্ষে, পবিত্র কোরআনের পক্ষে, দাঁড়িপাল্লায় ভোট দেন; আপনারা কী কী কারণে সওয়াবের ভাগী হবেন—এই দেওয়ার কারণে, আপনারা আল্লাহর পক্ষে দিছেন, পবিত্র কোরআনের পক্ষে দিছেন; আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর আমি বলি, যারা পবিত্র কোরআনের বিরুদ্ধে ভোট দিবে, তারা গুনাহগার হবে।’

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মীয় অনুভূতি ব্যবহারের অভিযোগ ওঠে এবং তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। তৎকালীন সময়ে এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে এ আর হাফিজ উল্লাহ বলেছিলেন, ‘এমন কোনো বক্তব্য আমি দিয়েছি কি না, তা আমার মনে নেই। তবে ভুল করে মুখ ফসকে এমন কিছু বলে থাকতে পারি। আবার অনেক সময় আমার বক্তব্য খণ্ডিতভাবেও উপস্থাপন করা হয়।’

নতুন দায়িত্বে আসীন হওয়ার বিষয়ে বৃহস্পতিবার এ আর হাফিজ উল্লাহ বলেন, দলের পক্ষ থেকে যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। এছাড়া আগামী দিনগুলোতে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জেলা পর্যায়ে জামায়াতকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শিরোনাম :
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল হাতে জামায়াতের বিক্ষোভ মিছিল ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে সম্মতি: কাতারের মধ্যস্থতায় নতুন আশা ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো কাতারে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার ডাক দিলেন আমীর ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী এআই চাকরির সুযোগ বাড়াবে, প্রয়োজন শিক্ষায় পরিবর্তন: মাহদী আমিন কাতারে নতুন ট্রাফিক আইন জারি করলেন আমীর শেখ তামিম বিনা জামানতে ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন: সতর্ক করল বাংলাদেশ ব্যাংক লক্ষ্মীপুর জামায়াতের নতুন আমির হাফিজ উল্লাহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল হাতে জামায়াতের বিক্ষোভ মিছিল ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে সম্মতি: কাতারের মধ্যস্থতায় নতুন আশা ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো কাতারে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার ডাক দিলেন আমীর ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী এআই চাকরির সুযোগ বাড়াবে, প্রয়োজন শিক্ষায় পরিবর্তন: মাহদী আমিন কাতারে নতুন ট্রাফিক আইন জারি করলেন আমীর শেখ তামিম বিনা জামানতে ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন: সতর্ক করল বাংলাদেশ ব্যাংক লক্ষ্মীপুর জামায়াতের নতুন আমির হাফিজ উল্লাহ