আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টা ৪৮ মিনিটে এ কম্পন অনুভূত হয়। জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জিএফজেড (GFZ) এই তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে ছিল। প্রাথমিকভাবে এর অবস্থান ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে নির্ধারণ করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

