গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের স্থানীয় নেতাদের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ধারাবাহিক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৫ নভেম্বর রোববার সকাল থেকে শুরু হওয়া এই তাণ্ডবের জন্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নিষিদ্ধ নেতাকর্মীদের দায়ী করেছেন ক্ষতিগ্রস্ত বিএনপি নেতারা।
ঘটনার ধারাবাহিকতায় রোববার দুপুর ২টার দিকে ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনগুলোর কর্মীরা। এসময় তারা পাকুরতিয়া মাদ্রাসার পাশে বিএনপি সমর্থকদের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে। একই দিন বিকাল ৩টার দিকে পাটগাতী বাজারে যুবদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এরপর বিকাল ৪টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের শ্রীরামকান্দির বাড়িতে এবং পাঁচটার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে মাহমুদ বিশ্বাসের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময়ে টুঙ্গিপাড়া বাজারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানেও ভাঙচুর করা হয়।
রাতের দিকে পরিস্থিতির অবনতি ঘটে। রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার পাটগাতি বাজারের বাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। সেই সাথে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। রাত সাড়ে ৮টার দিকে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সির পাটগাতী মধ্যপাড়ার গ্রামের বাড়িতে হামলা হয় এবং রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় অগ্নিসংযোগ করা হয়। এর আগে ১৪ নভেম্বর শনিবার বিকালেও বর্নি বাজারে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয় এবং রাতে কুশলী ইউনিয়নের বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। এর আগে শনিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর বর্নি বাজারের কার্যালয়ে ভাঙচুর করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমরা বিএনপি করি বলেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আমাদের বাড়িঘর ভাঙবে, পুড়িয়ে দেবে।
এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং সকলেরই রাজনীতি করার অধিকার রয়েছে। বিএনপি করার অপরাধে এভাবে বাড়িঘর পুড়িয়ে দেওয়া অমানবিক। তিনি এসব ঘটনার বিচার ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানিয়েছেন, উপজেলার বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে, তবে এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। আমরা দোষীদের শাস্তির দাবি জানাই। কিন্তু এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

