ইরান কিউবা বা ভেনেজুয়েলা নয়: আগাম হামলার হুঁশিয়ারি তেহরানের

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো হামলার জন্য হাত গুটিয়ে বসে থাকবে না ইরান।

প্রয়োজনে পাল্টা আঘাত হানতে বা আগাম পদক্ষেপ নিতে তেহরান প্রস্তুত বলে সতর্ক করেছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন। ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা যায়, কূটনীতির আড়ালে যুক্তরাষ্ট্র সময়ক্ষেপণ করছে এবং এর মাধ্যমে ইরানে নতুন কোনো অভিযানের ক্ষেত্র প্রস্তুত করতে চাইছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ঘারিবাবাদি স্পষ্ট করে বলেন, ইরান কোনোভাবেই কিউবা নয় যে তাদের অবরুদ্ধ করা সম্ভব হবে, আবার ভেনেজুয়েলা নয় যে চাপের মুখে আত্মসমর্পণে বাধ্য হবে। তিনি দাবি করেন, এর আগেও আকাশ বা স্থলপথে অবরোধ আরোপের মাধ্যমে ইরানকে কাবু করার মার্কিন সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এছাড়া ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বর্তমানে নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি। ওয়াশিংটনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের এমন হুঙ্কার তাদের শক্তিশালী অবস্থানের ইঙ্গিত বহন করছে।

শিরোনাম :
ইরান কিউবা বা ভেনেজুয়েলা নয়: আগাম হামলার হুঁশিয়ারি তেহরানের আজকের খেলার সূচি: মাঠে নামছে বাংলাদেশ ও জার্মানি টুঙ্গিপাড়ায় পুলিশের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইতালিকে উড়িয়ে দিয়ে কোয়ার্টারে বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স মধ্যপ্রাচ্যে ১৩৪ সামুদ্রিক হামলায় নিহত ২৫ নাবিক: জাতিসংঘ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ টানা ৪৩ ম্যাচ পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয় কাতারে বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উসকানিতে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের গোপালগঞ্জে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা, ডিসি-এসপি প্রত্যাহার ইরান কিউবা বা ভেনেজুয়েলা নয়: আগাম হামলার হুঁশিয়ারি তেহরানের আজকের খেলার সূচি: মাঠে নামছে বাংলাদেশ ও জার্মানি টুঙ্গিপাড়ায় পুলিশের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইতালিকে উড়িয়ে দিয়ে কোয়ার্টারে বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স মধ্যপ্রাচ্যে ১৩৪ সামুদ্রিক হামলায় নিহত ২৫ নাবিক: জাতিসংঘ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ টানা ৪৩ ম্যাচ পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয় কাতারে বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উসকানিতে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের গোপালগঞ্জে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা, ডিসি-এসপি প্রত্যাহার