মধ্যপ্রাচ্যে ১৩৪ সামুদ্রিক হামলায় নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিসহ বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে ১৩৪টি সামুদ্রিক হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, এসব ঘটনায় এ পর্যন্ত ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন। গত ১১ নভেম্বর পর্যন্ত সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বিশেষ ব্রিফিংয়ে এসব উদ্বেগজনক চিত্র তুলে ধরেন সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। এতে গত ১১ নভেম্বর পর্যন্ত সংঘটিত বিভিন্ন সামুদ্রিক ঘটনার পরিসংখ্যান উল্লেখ করা হয়।

খালেদ খিয়ারি জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে ধারাবাহিকভাবে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বাড়ছে, যার সর্বোচ্চ হার দেখা গেছে অক্টোবরে। এই পরিস্থিতিকে কোনোভাবেই ‘নতুন স্বাভাবিক’ হিসেবে মেনে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে বেসামরিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধ করার পাশাপাশি সমুদ্রপথের নিরাপত্তা পুনরুদ্ধারের আহ্বান জানান এই উচ্চপদস্থ কর্মকর্তা।

নিরাপত্তা পরিষদের বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালিতে সৃষ্ট অস্থিরতার কারণে অন্তত ১ হাজার ৬০০টি জাহাজ ক্ষতির সম্মুখীন হয়েছে এবং ২৩ হাজারের বেশি নাবিক বর্তমানে জাহাজে আটকা পড়েছেন। এছাড়া সমুদ্রতলে থাকা ক্যাবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও ইরান হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন বাহরাইনের প্রতিনিধি।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে যে, আঞ্চলিক উত্তেজনার ফলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ হ্রাস পেয়েছে। সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় জ্বালানি পরিবহন, বিমা ব্যয় এবং বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে ১৩৪ সামুদ্রিক হামলায় নিহত ২৫ নাবিক: জাতিসংঘ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ টানা ৪৩ ম্যাচ পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয় কাতারে বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উসকানিতে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের গোপালগঞ্জে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা, ডিসি-এসপি প্রত্যাহার এশিয়া ও আফ্রিকায় বাড়ছে কাতারের তৈরি বিলাসবহুল ইয়টের চাহিদা অর্থমন্ত্রী: ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ প্রেমের ফাঁদ ও বিশ্বাসঘাতকতা: রূপালী পর্দায় আলোচিত হানিট্র্যাপের ৭ সিনেমা কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, জ্বালানি খাতে বড় সহযোগিতার আভাস মধ্যপ্রাচ্যে ১৩৪ সামুদ্রিক হামলায় নিহত ২৫ নাবিক: জাতিসংঘ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ টানা ৪৩ ম্যাচ পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয় কাতারে বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উসকানিতে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের গোপালগঞ্জে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা, ডিসি-এসপি প্রত্যাহার এশিয়া ও আফ্রিকায় বাড়ছে কাতারের তৈরি বিলাসবহুল ইয়টের চাহিদা অর্থমন্ত্রী: ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ প্রেমের ফাঁদ ও বিশ্বাসঘাতকতা: রূপালী পর্দায় আলোচিত হানিট্র্যাপের ৭ সিনেমা কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, জ্বালানি খাতে বড় সহযোগিতার আভাস