টুঙ্গিপাড়ায় পুলিশের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে একদল দুর্বৃত্ত হঠাৎ তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

টুঙ্গিপাড়া থানার ওসি মো. আয়ুব আলী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ১৩ নভেম্বর বিকেলে এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। ওই মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ আছে এবং অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনভর তাণ্ডব চালায়।

ওইদিন সকাল থেকেই তারা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। এ সময় তারা বিক্ষোভ ও ভাঙচুরের পাশাপাশি পুলিশের একটি পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়। এছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপভ্যানে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেন।

শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পুলিশের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইতালিকে উড়িয়ে দিয়ে কোয়ার্টারে বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স মধ্যপ্রাচ্যে ১৩৪ সামুদ্রিক হামলায় নিহত ২৫ নাবিক: জাতিসংঘ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ টানা ৪৩ ম্যাচ পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয় কাতারে বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উসকানিতে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের গোপালগঞ্জে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা, ডিসি-এসপি প্রত্যাহার এশিয়া ও আফ্রিকায় বাড়ছে কাতারের তৈরি বিলাসবহুল ইয়টের চাহিদা অর্থমন্ত্রী: ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ টুঙ্গিপাড়ায় পুলিশের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইতালিকে উড়িয়ে দিয়ে কোয়ার্টারে বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স মধ্যপ্রাচ্যে ১৩৪ সামুদ্রিক হামলায় নিহত ২৫ নাবিক: জাতিসংঘ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ টানা ৪৩ ম্যাচ পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয় কাতারে বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উসকানিতে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের গোপালগঞ্জে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা, ডিসি-এসপি প্রত্যাহার এশিয়া ও আফ্রিকায় বাড়ছে কাতারের তৈরি বিলাসবহুল ইয়টের চাহিদা অর্থমন্ত্রী: ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ