কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ওয়েবসাইট উদ্বোধন

কাতারের রাজধানী দোহায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত ১৩ নভেম্বর শুক্রবার দোহায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বইমেলা সম্পাদক শরীফ হোসাইন। এরপর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়, যেখানে সভাপতিত্ব করেন বন্ধুসভা কাতারের সভাপতি শাকিল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমান। ততক্ষণে কাতারের বিভিন্ন এলাকা থেকে চলে আসেন বন্ধুসভার সদস্যরা।

অনুষ্ঠানে বন্ধুসভা কাতারের উপদেষ্টা আবজল আহমেদ ও বুরহান উদ্দিন প্রবাসে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

তাঁরা গত ছয় বছরে কাতারে বন্ধুসভার কার্যক্রম এবং সদস্যদের পারস্পরিক বন্ধুত্বের বন্ধনের বিষয়টি তুলে ধরেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রায় স্বাগত বক্তব্যে বন্ধুসভাকে সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সানি ও নতুন বন্ধু হাবিব তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানকে সামনে রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম মূল আকর্ষণ ছিল কাতার বন্ধুসভার নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন। সাংগঠনিক কার্যক্রমকে আরও আধুনিক ও সবার কাছে সহজলভ্য করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টা আবজল আহমেদ আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি উদ্বোধন করেন। এটি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রধান উপদেষ্টা তামীম রায়হানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতি শাকিল আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই জয়যাত্রা আরও সুদূরপ্রসারী ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন। পরিশেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রাণোচ্ছল পরিবেশে উপস্থিত বন্ধুরা একে অপরের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।

শিরোনাম :
কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ওয়েবসাইট উদ্বোধন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা, জেলেদের সমুদ্রে যেতে নিষেধ যুক্তরাষ্ট্রের বদলে আইটি পেশাজীবীদের জন্য আট দেশের নতুন সুযোগ ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি: শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা কতটুকু? পাখির কোলাহলে মুখরিত চলনবিল, সুরক্ষায় সোচ্চার স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণরা উড়িষ্যায় সড়ক দুর্ঘটনায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস পোশাকশিল্পে অস্থিরতা: কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধের ঘোষণা মালিকদের প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ওয়েবসাইট উদ্বোধন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা, জেলেদের সমুদ্রে যেতে নিষেধ যুক্তরাষ্ট্রের বদলে আইটি পেশাজীবীদের জন্য আট দেশের নতুন সুযোগ ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি: শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা কতটুকু? পাখির কোলাহলে মুখরিত চলনবিল, সুরক্ষায় সোচ্চার স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণরা উড়িষ্যায় সড়ক দুর্ঘটনায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস পোশাকশিল্পে অস্থিরতা: কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধের ঘোষণা মালিকদের প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম