ভিডিওতে ব্যর্থতার দৃশ্যও কেন রাখেন মার্ক রবার?

প্রকৌশলবিদ্যাকে অনেকটা অতিমানবীয় ক্ষমতার মতো মনে করেন মার্কিন কনটেন্ট নির্মাতা মার্ক রবার।

নাসায় যন্ত্রপ্রকৌশলী হিসেবে কাজ করার সময় যে দক্ষতা ও সমস্যা সমাধানের কৌশল তিনি আয়ত্ত করেছিলেন, এখন তা কাজে লাগাচ্ছেন মজার সব ভিডিও তৈরিতে। হাইস্কুলে পড়ার সময় পদার্থবিজ্ঞান ক্লাস আর ভিডিও বানানো ভালো লাগত। যদিও ভিডিও তৈরির খুব একটা ভালো সরঞ্জাম তখন ছিল না।

অ্যাপল ও নাসা ছেড়ে পুরোদস্তুর ইউটিউবার হয়ে ওঠা এই প্রকৌশলী মনে করেন, কেবল ইচ্ছাশক্তি আর দক্ষতার সমন্বয়ে কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

ছোটবেলায় মাথায় ঘুরতে থাকা উদ্ভট সব আইডিয়া এখন যন্ত্রপ্রকৌশলের মাধ্যমে তিনি বাস্তবে রূপ দিচ্ছেন। এমন অনেক চলমান সিঁড়ি তিনি তৈরি করেছেন, যা দিয়ে ছোটবেলার প্রিয় খেলনা স্লিংকি অনবরত নামতে পারে। ছোটবেলায় আমার মাথায় পাগলাটে, উদ্ভট সব বুদ্ধি আসত।

মার্ক রবারের মতে, খেলনা তৈরি করা অনেক সময় মহাকাশ প্রকৌশলবিদ্যার চেয়েও বেশি চ্যালেঞ্জিং। নাসায় কোনো প্রযুক্তিগত সমস্যায় পড়লে সমাধানের জন্য বিশাল বাজেটের সুযোগ থাকে, কিন্তু খেলনা তৈরির ক্ষেত্রে সীমাবদ্ধতা অনেক বেশি। এই সীমাবদ্ধতার ভেতর থেকেই আনন্দদায়ক কিছু তৈরি করা মঙ্গল গ্রহে রোবটযান পাঠানোর চেয়েও কঠিন কাজ। নাসায় কাজ করার সময় শখের বশে তৈরি করা অ্যানিমেশনগুলোই পরবর্তীতে মঙ্গল গ্রহের রোবটযানে ব্যবহার করা হয়েছিল। সেই অভিজ্ঞতাই তাকে শিখিয়েছে কীভাবে বড় জটিলতাকে ছোট ছোট অংশে ভাগ করে সমাধান করতে হয়। ক্যারিয়ার কোন পথে যাবে, এসব নিয়ে কখনোই খুব বেশি ভাবিনি।

ব্যক্তিগত জীবনে ১৯ বছর বয়সী অটিস্টিক ছেলের বাবা মার্ক রবার। ছেলের অটিজম নিয়ে কোনো আক্ষেপ বা দুঃখবোধ নেই তাঁর। তিনি স্পষ্ট করে বলেন, আজ যদি কেউ তাঁকে ১০০ কোটি ডলারের বিনিময়ে এমন কোনো বোতাম চেপে ছেলের অটিজম সারানোর প্রস্তাব দেয়, তবুও তিনি সেই বোতামের ১০০ ফুটের কাছেও যাবেন না। তিনি মনে করেন, সাফল্যের সংজ্ঞা কেবল জিডিপিতে অবদান রাখা নয়, বরং পৃথিবীটাকে আগের চেয়ে কিছুটা ভালো অবস্থায় রেখে যাওয়াই বড় সাফল্য। সাধারণ মানুষের চেয়ে তাঁর ছেলের মতো মানুষগুলো অনেক বেশি নিষ্পাপ ও আমুদে বলে তিনি বিশ্বাস করেন। বরং যে কাজগুলো আমাকে সত্যিই আকৃষ্ট করত, সেগুলোই করে গেছি। মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগত না।

প্রায় ১৫ বছর আগে, মার্ক রবার প্রথম ইউটিউব ভিডিও তৈরির ছয় মাস আগে তাঁর মা ক্যারোলিন মারা যান। তাঁর মা অ্যামায়োট্রফিক ল্যাটারাল সেক্লরোসিস বা এএলএস নামক স্নায়ুতন্ত্রের বিরল রোগে আক্রান্ত ছিলেন। মায়ের একটি প্রবাদ আজও তাঁকে অনুপ্রাণিত করে—একটি সমাজ তখনই সুন্দর হয়, যখন প্রবীণেরা এমন গাছ লাগান, যার ছায়ায় বসার সুযোগ তাঁরা নিজেরা পান না। নিজের জীবনে মায়ের প্রভাব অপরিসীম বলে তিনি মনে করেন।

নিজের কাজের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিশুদের মনে কৌতূহল জাগিয়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিও দেখে যেন শিশুরা নিজেরা নতুন কিছু করার চেষ্টা করে, তিনি সেই প্রত্যাশা করেন। প্রথম চেষ্টায় সবকিছু সফল না হলেও যে শিশুরা হাল ছাড়ে না, তাদের তিনি উৎসাহিত করেন। কারণ, প্রথমবার সবকিছু ঠিকঠাক হওয়া মানে হলো আপনি যথেষ্ট ঝুঁকি নিচ্ছেন না।

ভিডিও কনটেন্টে সব সময় ব্যর্থতার দৃশ্যগুলোও তিনি যুক্ত রাখেন, যাতে শিশুরা বুঝতে পারে প্রথম চেষ্টায় সবকিছু নিখুঁত হওয়া সম্ভব নয়। ব্যর্থতাকে তিনি অযোগ্যতা মনে করেন না, বরং এটি নতুন কিছু শেখার সুযোগ হিসেবে দেখেন। তিনি ছোটবেলার ভিডিও গেম সুপার মারিও ব্রস-এর উদাহরণ টেনে বলেন, গেমে চরিত্র মারা গেলে হাল ছেড়ে না দিয়ে ভুল থেকে শিখতে হয়; জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রেও এই দৃষ্টিভঙ্গি অপরিহার্য। দ্বন্দ্ব আর চ্যালেঞ্জ জীবনেরই স্বাভাবিক বৈশিষ্ট্য, যা মানুষের জীবনকে আরও অর্থবহ করে তোলে। চাই তারা কৌতূহলী হোক, ব্যর্থতার অভিজ্ঞতা অর্জন করুক।

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বদলে আইটি পেশাজীবীদের জন্য আট দেশের নতুন সুযোগ ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি: শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা কতটুকু? পাখির কোলাহলে মুখরিত চলনবিল, সুরক্ষায় সোচ্চার স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণরা উড়িষ্যায় সড়ক দুর্ঘটনায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস পোশাকশিল্পে অস্থিরতা: কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধের ঘোষণা মালিকদের প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম ভিডিওতে ব্যর্থতার দৃশ্যও কেন রাখেন মার্ক রবার? হাসিনা দেশে ফিরলে বিচার হবে, স্লোগান যুবদলের যুক্তরাষ্ট্রের বদলে আইটি পেশাজীবীদের জন্য আট দেশের নতুন সুযোগ ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি: শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা কতটুকু? পাখির কোলাহলে মুখরিত চলনবিল, সুরক্ষায় সোচ্চার স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণরা উড়িষ্যায় সড়ক দুর্ঘটনায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস পোশাকশিল্পে অস্থিরতা: কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধের ঘোষণা মালিকদের প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম ভিডিওতে ব্যর্থতার দৃশ্যও কেন রাখেন মার্ক রবার? হাসিনা দেশে ফিরলে বিচার হবে, স্লোগান যুবদলের