সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপটে তৈরি হওয়া নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার ১১ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাষ্ট্রীয় এই পতাকাবাহী সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখেই ফ্লাইট বাতিলের এই সিদ্ধান্ত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। বিমান আরও জানায়, ‘নিরাপত্তা উদ্বেগের কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।’।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্পষ্টভাবে জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণেই রিয়াদগামী ফ্লাইটের ওপর এই স্থগিতাদেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই রুটে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। তবে রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় শুরুর জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
এদিকে রিয়াদ রুটে বিধিনিষেধ থাকলেও সৌদি আরবের অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। সংস্থাটির তথ্যমতে, ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম এবং মদিনা রুটে বিমানের সব ফ্লাইট তাদের পূর্বঘোষিত সময়সূচি ও নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।
সৌদি আরবগামী যাত্রীদের নিয়মিত ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে বিমানের নিকটস্থ সেলস অফিস বা বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া টিকিট সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যাত্রীদের যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। সৌদি আরবের বিদ্যমান পরিস্থিতির ওপর ভিত্তি করেই মূলত এই সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

