শাহজালালে কোটি টাকার স্বর্ণ ও স্মার্টফোন জব্দ: আটক তিন যাত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ব্যাগেজের আড়ালে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকির ঘটনা বাড়ছে। এই প্রবণতা মোকাবিলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) নজরদারি ও অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিমানবন্দরে পৃথক তিনটি অভিযান চালিয়ে ৪৭১ গ্রাম স্বর্ণের বার ও ৩৫টি স্মার্টফোনসহ মোট এক কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করা হয়েছে। শুক্রবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অভিযানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৮ (ব্যাংকক-ঢাকা) ফ্লাইটে আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণ পাওয়া গেছে।

এ সময় তার কাছে থাকা কসমেটিকস, ওষুধ ও খাদ্যদ্রব্যসহ আটক পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ (ব্যাংকক-ঢাকা) ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগ থেকে ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়ালমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান ও ছয় কেজি ৩৭৫ গ্রাম কসমেটিকস পাওয়া যায়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা। তবে কর পরিশোধ সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণ ছাড় দিয়ে অতিরিক্ত পণ্যগুলো জব্দ করা হয়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ (ব্যাংকক-ঢাকা) ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে পাওয়া যায় ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়ালমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান ও ৬ কেজি ৩৭৫ গ্রাম কসমেটিকস।

একই ফ্লাইটের আরেক যাত্রী উম্মা হানির ব্যাগেজ তল্লাশি করেও ২০০ গ্রাম স্বর্ণের বার এবং ৪০ কেজি ৪৮০ গ্রাম সাবান পাওয়া গেছে। তার ক্ষেত্রেও ব্যাগেজ সুবিধায় ১০০ গ্রাম স্বর্ণ ছাড় দিয়ে অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত পণ্য আটক করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা। কাস্টমস কর্তৃপক্ষের মতে, সাম্প্রতিক সময়ে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার এই প্রবণতা চোরাচালানের নতুন ঝুঁকি তৈরি করছে। যদিও প্রতিটি চালানের পরিমাণ কম, তবে সম্মিলিতভাবে এগুলো থেকে বড় অঙ্কের রাজস্ব ফাঁকির আশঙ্কা রয়েছে।

শিরোনাম :
হাসিনাকে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে: আইনমন্ত্রী দেশের ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ: আবেদনের নিয়মাবলি বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালাল আইআরজিসি শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় কোনো দেশই ২১ বছর পর পাকিস্তানের বাধা পেরিয়ে ফাইনালে চোখ বাংলাদেশের ইয়েমেনে হুথিদের ওপর নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়াল জাতিসংঘ যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল ঠাকুরগাঁওয়ে ২৫০ গ্রামও মিলছে রান্না করা গরুর মাংস মেসিহীন যুগে প্রথম হার আর্জেন্টিনার, উরুগুয়ের কাছে অসহায় স্কালোনি ভারতে খ্রিষ্টানদের স্বজন সমাহিত করতে বাধা ও গ্রামছাড়া করার অভিযোগ হাসিনাকে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে: আইনমন্ত্রী দেশের ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ: আবেদনের নিয়মাবলি বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালাল আইআরজিসি শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় কোনো দেশই ২১ বছর পর পাকিস্তানের বাধা পেরিয়ে ফাইনালে চোখ বাংলাদেশের ইয়েমেনে হুথিদের ওপর নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়াল জাতিসংঘ যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল ঠাকুরগাঁওয়ে ২৫০ গ্রামও মিলছে রান্না করা গরুর মাংস মেসিহীন যুগে প্রথম হার আর্জেন্টিনার, উরুগুয়ের কাছে অসহায় স্কালোনি ভারতে খ্রিষ্টানদের স্বজন সমাহিত করতে বাধা ও গ্রামছাড়া করার অভিযোগ