মালয়েশিয়ার শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে চরম ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, মালয়েশিয়ার নাম শুনলেই এখন তার গায়ে জ্বর আসে। বিষয়টি নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও জটিলতায় তিনি বিরক্ত হয়ে পড়েছেন। কারণ, মালয়েশিয়া নিয়ে এত আলোচনা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি।
শুক্রবার (০৬ নভেম্বর) প্রকাশিত ওই ভিডিও সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার যেন ক্যানসারের মতো সমস্যার বেড়াজালে আটকে আছে। এই খাতের অস্থিরতা ও সিন্ডিকেট নিয়ে তিনি হতাশা প্রকাশ করে বলেন, কে কার পক্ষে আর কার পকেটে টাকা যাচ্ছে, তা এখন বোঝাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার (০৬ নভেম্বর) দেশের বেসরকারী স্যাটেলাইটভিত্তিক টিভি চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলতে শোনা যায়। এখানেও ক্যানসারের মতো সমস্যা ছড়িয়ে পড়েছে।’।

