ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অদ্ভুত শারীরিক সাদৃশ্য রয়েছে ইরানের তেহরানের বাসিন্দা আকবর নওরুজ নামের এক সাধারণ দোকানির। এই মিলই বর্তমানে তার পেশাগত জীবনের জন্য বড় ধরনের সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি তার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
প্রায় ৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, আকবর নওরুজ তার দোকানে বাদাম, মিষ্টি ও শুকনো ফল বিক্রি করছেন। ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা তার চুল, মুখের গঠন এবং অভিব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর সরাসরি মিল খুঁজে পান। পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ ও ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা এই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে এই খ্যাতি আকবরের জন্য কোনো আনন্দের বার্তা বয়ে আনেনি, বরং তার ব্যবসায় বড় ধরনের ধস নামিয়ে দিয়েছে। তবে এই পরিচিতি আনন্দের বদলে তার ব্যবসায় ডেকে এনেছে বিপত্তি। পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির দাম আকবর নওরুজ।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
অনেকে তাকে ‘ইরানের নেতানিয়াহু’ হিসেবে আখ্যা দিয়ে কৌতূহল প্রকাশ করলেও, একদল ব্যবহারকারী সরাসরি তার দোকান বয়কটের ডাক দেন। আকবরের ভাষ্যমতে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আগের মতো আর ক্রেতারা তার দোকানে আসছেন না। ইসরায়েল ও ইরানের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের তীব্র রাজনৈতিক বৈরিতা এবং নেতানিয়াহুর প্রতি সাধারণ ইরানি নাগরিকদের ক্ষোভই এই বয়কটের মূল কারণ হিসেবে কাজ করছে। ফলে চেহারার এই কাকতালীয় মিল আকবরকে ব্যক্তিগত ও ব্যবসায়িক ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। এমনকি তার দোকান বয়কটেরও ডাক দিয়েছেন কেউ কেউ। অনেকে কৌতূহলবশত দোকানে গিয়ে কেনাকাটা করার আগ্রহও প্রকাশ করেন। নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের কারণে ওই দোকানির ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়েছেন তিনি।

