জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নগর অবকাঠামো মজবুত করা এবং জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণে ১০০টিরও বেশি দেশের নেতারা ঐকমত্যে পৌঁছেছেন। তুরস্কের আন্তালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আয়োজিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন বা কপ-৩১-এর দ্বিতীয় দিনে এসব উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। দেশগুলো ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’-এ সমর্থন জানিয়েছে, যার আওতায় ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ভবন খাতের জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমানো এবং বিদ্যুতায়ন বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু পদক্ষেপের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো জরুরি। নিরাপদ আবাসস্থল ও শক্তিশালী অবকাঠামো গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সম্মেলনের অংশ হিসেবে ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্ম চালু হয়েছে, যা ২০টি জেলায় বর্জ্য কমানো ও রিসাইক্লিং কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতে এটি ১০০টি জেলায় বিস্তৃত করা হবে। পর্যায়ক্রমে তা ১০০টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এদিকে সম্মেলনের বিজনেস ফোরামে প্রায় ৩০০টি প্রতিষ্ঠানের ৬০০-এর বেশি প্রধান নির্বাহী ও ব্যবসায়ী নেতা অংশ নেন। নগরভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনায়ও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্মেলনে অর্থায়নের বড় প্রতিশ্রুতি এসেছে বিভিন্ন উৎস থেকে। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প ডিকার্বনাইজেশন প্রকল্পে ২৫০ মিলিয়ন এবং পাঁচটি দেশ ও একটি অঞ্চলের অভিযোজন কার্যক্রমে ১৯০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য গঠিত প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটিতে ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থায়ন নিশ্চিত হয়েছে, যেখানে মিন্ডেরু ফাউন্ডেশন প্রথম বেসরকারি দাতা হিসেবে ৫ মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা দিয়েছে।
ব্যবসায়িক ফোরামে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ দেখা গেছে। তুরস্ক ও চীন নবায়নযোগ্য জ্বালানি খাতে ১৫ বিলিয়ন ডলারের একটি সহযোগিতা চুক্তি করেছে, যার মাধ্যমে তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ সক্ষমতা তৈরি করা হবে। কপ-৩১ আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অস্তিত্ব রক্ষায় জরুরি ভিত্তিতে সহজলভ্য অর্থায়ন ও কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। চুক্তির আওতায় তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা গড়ে তোলা হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও বায়ুবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনেও সহযোগিতা করবে দুই দেশ।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এবং ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিরা জ্বালানিসাশ্রয়ী আবাসন ও নগর সহনশীলতা বৃদ্ধিতে সব দেশকে তাদের অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। সম্মেলনে বৈশ্বিক ছয়টি টেকসই ভবন প্রকল্পকে স্বীকৃতি দেওয়া হয়, যা টেকসই উন্নয়নের ক্ষেত্রে মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

