ফ্লাইট বাতিল: রিয়াদ ও দাম্মামগামী ২৩ হাজার যাত্রী চরম ভোগান্তিতে

গত ১০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী মোট ১৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, এই দীর্ঘ ফ্লাইট বিভ্রাটের কারণে ২৩ হাজার ৮৫ জন যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবে যাতায়াতকারী প্রবাসীদের জন্য ভ্রমণ অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ৮৫ জন যাত্রী।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ১০৩টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫১টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২১টি ফ্লাইট অন্তর্ভুক্ত। এছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা থাকলেও, এসব রুটের ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা ঢাকা থেকেই যাত্রা করতে পারেননি। মূলত হুতিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা এবং দাম্মামে হামলার ঘটনার প্রেক্ষিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রথম দফায় ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করলেও পরবর্তী সময়ে সেই মেয়াদ আরও বাড়ানো হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। ফলে দুই রুটে ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। মালয়েশিয়ার কথা শুনলেই এখন গায়ে জ্বর ওঠে: প্রবাসী কল্যাণ মন্ত্রী।

এই ঘটনাপ্রবাহের কারণে বর্তমানে সৌদি আরবগামী বিপুলসংখ্যক যাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ফ্লাইটগুলো কবে নাগাদ স্বাভাবিক হবে, তা নিয়ে সংশয় কাটছে না।

শিরোনাম :
শ্রীমঙ্গলে ঢাবি ছাত্রশক্তি সভাপতি হাসিবের ওপর হামলা, ছাত্রলীগ নেতা চিহ্নিত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের মামলায় দুই সেনা কর্মকর্তার দুই দিনের রিমান্ড ফ্লাইট বাতিল: রিয়াদ ও দাম্মামগামী ২৩ হাজার যাত্রী চরম ভোগান্তিতে আওয়ামী লীগের প্রকৃত রূপ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ গুলশানে জয় বাংলা স্লোগান দেওয়া ৩ যুবককে পুলিশে দিলেন ছাত্রদল নেতা বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে প্রাথমিক বাছাই ৩০০ জন নাশকতা রোধে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার হিড়িক ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ শ্রীমঙ্গলে ঢাবি ছাত্রশক্তি সভাপতি হাসিবের ওপর হামলা, ছাত্রলীগ নেতা চিহ্নিত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের মামলায় দুই সেনা কর্মকর্তার দুই দিনের রিমান্ড ফ্লাইট বাতিল: রিয়াদ ও দাম্মামগামী ২৩ হাজার যাত্রী চরম ভোগান্তিতে আওয়ামী লীগের প্রকৃত রূপ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ গুলশানে জয় বাংলা স্লোগান দেওয়া ৩ যুবককে পুলিশে দিলেন ছাত্রদল নেতা বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে প্রাথমিক বাছাই ৩০০ জন নাশকতা রোধে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার হিড়িক ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ