আওয়ামী লীগের প্রকৃত রূপ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশ হাজারো শহীদের রক্তে ভেজা এক পবিত্র ভূমি। এই মাটিতে কোনো অবস্থাতেই গণহত্যায় জড়িত এবং পলাতক ফ্যাসিস্টদের জায়গা দেওয়া হবে না। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী চক্রের সদস্যরা সারারাত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে শেষ রাতে বাসে আগুন ধরিয়ে ঘুমন্ত চালককে প্রাণ নিতে বাধ্য করেছে। এছাড়া দিনের আলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল হামলা ও জুলাইয়ের একজন সমন্বয়কের ওপর প্রকাশ্য হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন রাখেন, যারা এখনো এই দলের রাজনৈতিক অধিকার ও পুনর্বাসন চান, তারা কি এই রক্তপাত ও সন্ত্রাস দেখছেন না? তাদের প্রকৃত রূপ বুঝতে আরও কত ভয়াবহ ঘটনার প্রয়োজন হবে? সেই হত্যাকাণ্ডের রক্তের দাগ এখনো শুকায়নি। হত্যাকাণ্ডের ভিডিও ও ছবি থাকার পরও দলটির রক্তের তৃষ্ণা মেটেনি। জুলাইয়ের এই দুই বাস্তবতা মাথায় রাখতে হবে।

গণহত্যার দায়ে অভিযুক্ত দলটি মাত্র ২০ দিনে দুই হাজার মানুষকে প্রাণ দিতে বাধ্য করে দেশ ছেড়ে পালিয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, লগি-বৈঠা, দা ও কুড়াল নিয়ে আবারও তারা মাঠে নেমেছে। তিনি বলেন, ঘটনার পর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর। অথচ বর্তমান পরিস্থিতিতেও সাধারণ ছাত্র ও তরুণদের রাত জেগে রাজপথ পাহারা দিতে হচ্ছে এবং সন্ত্রাসীদের মোকাবিলায় মাঠে নামতে হচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ লেখেন, একটি দল গণহত্যা চালিয়ে মাত্র ২০ দিনে দুই হাজার মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। তার অভিযোগ, আবারও রক্ত ঝরানোর উদ্দেশ্যে দলটির নেতা-কর্মীরা লগি-বৈঠা, দা ও কুড়াল হাতে রাস্তায় নেমেছেন।

১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি অর্জনে তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বারবার কেন তরুণদের রাজপথে নেমে সন্ত্রাস মোকাবিলা করতে হবে? এছাড়া আন্দোলন-সংগ্রামে তরুণদের সামনের সারিতে থাকলেও ক্ষমতা বা পদবি পাওয়ার ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। তার ভাষ্যমতে, জুলাইয়ের বাস্তবতার একপাশে রয়েছে ‘নেপোকিডদের ক্ষমতা’, আর অন্যপাশে সাধারণ জনতা।

হাসনাত আব্দুল্লাহ সরকার কী করতে পারছে বা পারবে, তা গত দুই দিনের ঘটনায় স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন। তিনি সবাইকে সরকারের দিকে না তাকিয়ে নিজ নিজ অবস্থান থেকে নিষিদ্ধ ফ্যাসিস্টদের প্রতিরোধ করার আহ্বান জানান। সবশেষে তিনি বলেন, দুই হাজারের বেশি শহীদের রক্তে কেনা এই স্বাধীনতা দেশের মানুষের কাছে আমানত। একদল লুটেরা ও সন্ত্রাসীর হাতে এই স্বাধীনতা নস্যাৎ হতে দেওয়া যাবে না। শহীদ ওসমান বিন হাদীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘জান দেব, কিন্তু জুলাই দিব না।’

শিরোনাম :
শ্রীমঙ্গলে ঢাবি ছাত্রশক্তি সভাপতি হাসিবের ওপর হামলা, ছাত্রলীগ নেতা চিহ্নিত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের মামলায় দুই সেনা কর্মকর্তার দুই দিনের রিমান্ড ফ্লাইট বাতিল: রিয়াদ ও দাম্মামগামী ২৩ হাজার যাত্রী চরম ভোগান্তিতে আওয়ামী লীগের প্রকৃত রূপ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ গুলশানে জয় বাংলা স্লোগান দেওয়া ৩ যুবককে পুলিশে দিলেন ছাত্রদল নেতা বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে প্রাথমিক বাছাই ৩০০ জন নাশকতা রোধে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার হিড়িক ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ শ্রীমঙ্গলে ঢাবি ছাত্রশক্তি সভাপতি হাসিবের ওপর হামলা, ছাত্রলীগ নেতা চিহ্নিত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের মামলায় দুই সেনা কর্মকর্তার দুই দিনের রিমান্ড ফ্লাইট বাতিল: রিয়াদ ও দাম্মামগামী ২৩ হাজার যাত্রী চরম ভোগান্তিতে আওয়ামী লীগের প্রকৃত রূপ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ গুলশানে জয় বাংলা স্লোগান দেওয়া ৩ যুবককে পুলিশে দিলেন ছাত্রদল নেতা বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে প্রাথমিক বাছাই ৩০০ জন নাশকতা রোধে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার হিড়িক ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ