সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার প্রশিক্ষণ: আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ

সমুদ্রগামী জাহাজে নাবিক হিসেবে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে প্রশিক্ষণ নিতে আগ্রহী প্রার্থীদের জন্য ২০২৬ সালের শীতকালীন ‘প্রি-সি নাবিক (রেটিং)’ প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালিত হবে।

যোগ্য প্রার্থীরা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানভিত্তিক আসনসংখ্যা

  • ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম: মোট ২০০ জন (ডেক ৬৫, ইঞ্জিন ৪৫, স্টুয়ার্ড ২৫, কুক ২৫, ফিটার কাম ওয়েল্ডার ২০, ইলেকট্রিশিয়ান ২০)।
  • ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর: মোট ১০০ জন (ডেক ৩৫, ইঞ্জিন ২৫, স্টুয়ার্ড ১০, কুক ১০, ফিটার কাম ওয়েল্ডার ১০, ইলেকট্রিশিয়ান ১০)।
  • মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম: মোট ৫৫ জন (ডেক ৪০, ইঞ্জিন ১০, ফিটার কাম ওয়েল্ডার ৫)।
  • ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা: মোট ৪৫ জন (ডেক ৩০, ইঞ্জিন ১০, কুক ৫)।
  • ওশেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম: মোট ৪৫ জন (ডেক ১৫, ইঞ্জিন ৮, স্টুয়ার্ড ৭, কুক ৮, ফিটার কাম ওয়েল্ডার ৭)।
  • ওয়াল্ড মেরিটাইম ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ: মোট ৪৫ জন (ডেক ৩০, ইঞ্জিন ১০, কুক ৫)।

উল্লিখিত আসনসংখ্যা নৌপরিবহন মন্ত্রণালয় বা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

বয়স ও শিক্ষাগত যোগ্যতা

  • সাধারণ প্রার্থী: ১৬ থেকে ২৫ বছর বয়স।
  • ডিপ্লোমাধারী প্রার্থী: ২০ থেকে ৩৫ বছর বয়স।
  • নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য: ২৫ থেকে ৪৫ বছর বয়স।
  • ডেক ও ইঞ্জিন এবং স্টুয়ার্ড ও কুক নাবিক (গ্রুপ-১ ও ২): এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫।
  • ইলেকট্রিশিয়ান (গ্রুপ-৩): সংশ্লিষ্ট বিষয়ে সরকারি স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা অথবা এসএসসি উত্তীর্ণসহ ২ বছরের ট্রেড কোর্স বা নৌবাহিনীর ওয়ার্কশপে ৬ মাসের প্রশিক্ষণসহ ২ বছরের অভিজ্ঞতা।
  • ফিটার কাম ওয়েল্ডার (গ্রুপ-৪): ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা এসএসসি উত্তীর্ণসহ ২ বছরের ট্রেড কোর্স বা বিএন/সমমান প্রতিষ্ঠান থেকে ৩ মাসের ওয়েল্ডিং প্রশিক্ষণ।

শারীরিক ও অন্যান্য যোগ্যতা

  • বিএমআই (BMI): বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী ১৭ থেকে ২৭।
  • উচ্চতা ও ওজন: ন্যূনতম উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি; ওজন উচ্চতা অনুযায়ী ৪২ থেকে ৬৭ কেজি।
  • দৃষ্টিশক্তি: ডেক রেটিংয়ের ক্ষেত্রে চশমা ছাড়া ৬/৬ এবং অন্যান্য রেটিংয়ের ক্ষেত্রে ৬/১২ দৃষ্টিশক্তি থাকতে হবে।
  • স্বাস্থ্যগত শর্ত: ১৮ বছর বয়সের আগে ল্যাসিক (LASIK), পিআরকে (PRK) বা স্মাইল (SMILE) অপারেশন গ্রহণযোগ্য নয়। অপারেশন পরবর্তী অন্তত ৩ মাস অতিবাহিত হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই বর্ণান্ধতা মুক্ত হতে হবে।

নির্বাচন পদ্ধতি ও আবেদনের নিয়ম

  • পরীক্ষা পদ্ধতি: মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় ৪০ নম্বর পাস মার্ক। পরীক্ষা হবে ২ ঘণ্টার।
  • মান বণ্টন: গণিত ৩০, ইংরেজি ৩৫ এবং বাংলাদেশ ও সাধারণ জ্ঞানে ৩৫ নম্বর।
  • আবেদন ফি: সার্ভিস চার্জসহ মোট ৬০০ টাকা।
  • সময়সীমা: আবেদনের শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬।
  • প্রবেশপত্র: ২ ডিসেম্বর ২০২৬ তারিখ থেকে অনলাইনে ডাউনলোড করা যাবে।

আবেদন করার সময় প্রার্থীকে নিজের ছবি আপলোড করতে হবে, যা পরবর্তীতে এআই ফেস ভেরিফিকেশনের মাধ্যমে মেধা ও শারীরিক পরীক্ষার প্রতিটি ধাপে যাচাই করা হবে।

জালিয়াতি বা ভুয়া প্রার্থীর ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লিখিত পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় পরবর্তী সময়ে মোবাইল এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

যেকোনো প্রয়োজনে হেল্পলাইন ০১৮১০০০১১৯০ বা ০১৯৯৪৬৭০৮৫০ নম্বরে যোগাযোগ করা যাবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফল প্রকাশের পর একাডেমির পছন্দক্রম নির্বাচন করতে হবে।

  • দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ।
  • BMI: ডব্লিউএইচও (WHO) আর্ট মোতাবেক বিএমআই ন্যূনতম ১৭ এবং সর্বোচ্চ ২৭।
  • বিনা খরচে মালয়েশিয়ায় সরকারিভাবে ১১২ কর্মী নিয়োগ, বেতন ৫২ হাজার।
  • ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়।
শিরোনাম :
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার প্রশিক্ষণ: আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মালয়েশিয়ার নাম শুনলেই গায়ে জ্বর আসে: মন্ত্রী আরিফুল হক ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ: ক্ষেপণাস্ত্র হামলার দায় অস্বীকার মানুষের মর্যাদা হোক পরিচয়, জেন-জি শিক্ষার্থীর চোখে স্বপ্নের বাংলাদেশ পর্যটন ভিসা সুবিধা বাড়াল সৌদি আরব: যুক্ত হলো নতুন চার দেশ ইসরাইলে সরকার গঠনের জন্য আইজেনকটকে আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট হারজোগ ফিনিশিংয়ের আক্ষেপ ঘোচাতে শ্রীলঙ্কা ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ কাতারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময়সীমা বাড়ালো আন্তঃশিক্ষা বোর্ড ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার প্রশিক্ষণ: আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মালয়েশিয়ার নাম শুনলেই গায়ে জ্বর আসে: মন্ত্রী আরিফুল হক ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ: ক্ষেপণাস্ত্র হামলার দায় অস্বীকার মানুষের মর্যাদা হোক পরিচয়, জেন-জি শিক্ষার্থীর চোখে স্বপ্নের বাংলাদেশ পর্যটন ভিসা সুবিধা বাড়াল সৌদি আরব: যুক্ত হলো নতুন চার দেশ ইসরাইলে সরকার গঠনের জন্য আইজেনকটকে আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট হারজোগ ফিনিশিংয়ের আক্ষেপ ঘোচাতে শ্রীলঙ্কা ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ কাতারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময়সীমা বাড়ালো আন্তঃশিক্ষা বোর্ড