কাতারের এলএনজি জাহাজে হামলা: নিন্দা জানিয়ে পাশে সৌদি আরব

উপসাগরীয় অঞ্চলে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহী জাহাজ ‘আল মায়েদা’-য় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন জাহাজটিতে হামলার পর দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে রিয়াদ।

রোববার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই অবস্থান ব্যক্ত করেছে। এতে বলা হয়, এ ধরনের আক্রমণাত্মক কর্মকাণ্ড বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং নৌ চলাচলের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের গতিপথ সচল রাখতে এবং সামুদ্রিক নৌ চলাচল নিরাপদ করতে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলা জরুরি। এই প্রেক্ষাপটে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। হামলার ফলে জ্বালানি সরবরাহে সৃষ্ট সম্ভাব্য প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব।

শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন কাতারের আমির টেকনাফের পাহাড়ে অভিযান: সেনাসদস্য নিহতের ঘটনায় উদ্বেগ ও নিরাপত্তা জোরদার মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগ দিচ্ছে বোয়েসেল ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি ও বিতর্কিত পোস্টার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তরুণদের ভোটে বড় জয় ডেমোক্র্যাটদের কাতারের এলএনজি জাহাজে হামলা: নিন্দা জানিয়ে পাশে সৌদি আরব চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি আটক, বিজিবির পালটা গুলি হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার: ঘোষণা ট্রাম্পের দক্ষিণ ইরানের কেশম দ্বীপ ও বন্দর লেঙ্গেহতে মার্কিন হামলার দাবি মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন কাতারের আমির টেকনাফের পাহাড়ে অভিযান: সেনাসদস্য নিহতের ঘটনায় উদ্বেগ ও নিরাপত্তা জোরদার মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগ দিচ্ছে বোয়েসেল ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি ও বিতর্কিত পোস্টার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তরুণদের ভোটে বড় জয় ডেমোক্র্যাটদের কাতারের এলএনজি জাহাজে হামলা: নিন্দা জানিয়ে পাশে সৌদি আরব চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি আটক, বিজিবির পালটা গুলি হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার: ঘোষণা ট্রাম্পের দক্ষিণ ইরানের কেশম দ্বীপ ও বন্দর লেঙ্গেহতে মার্কিন হামলার দাবি