হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার: ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারের নাম ঘোষণা করেছেন। স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নিজের ‘সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের একজন’ হিসেবে অভিহিত করেছেন। এর আগে তিনি হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্বরত ছিলেন।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, আগামী সোমবার থেকে স্টিফেন মিলার নতুন পদের দায়িত্ব গ্রহণ করবেন। এই পদে তিনি সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হবেন, যিনি হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুসির কাজের প্রশংসা করে ট্রাম্প বলেন, চিফ অব স্টাফ হিসেবে তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন। এখন সুসি ওয়াইলস ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ডের দায়িত্বে যুক্ত হবেন বলে জানা গেছে। সুসির বিষয়ে ট্রাম্প ওই পোস্টে লিখেন, ‘চিফ অব স্টাফ হিসেবে সুসির সেবার জন্য আমি ধন্যবাদ জানাই।

ট্রাম্পের দুই মেয়াদে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত স্টিফেন মিলার মূলত তার কঠোর সীমান্ত নীতি এবং অভিবাসীদের ব্যাপকভাবে বহিষ্কারের পরিকল্পনার মূল কারিগর।

এবারের মধ্যবর্তী নির্বাচনে এই নীতিগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল। ধারণা করা হচ্ছে, আগামী বছরের জানুয়ারিতে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে এলে স্টিফেন মিলারের বিরুদ্ধে তারা তদন্ত কার্যক্রম শুরু করতে পারে। এর আগে ভেনেজুয়েলার জ্বালানি তেল প্রসঙ্গেও ট্রাম্পের শীর্ষ সহযোগীরা নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন।

শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন কাতারের আমির টেকনাফের পাহাড়ে অভিযান: সেনাসদস্য নিহতের ঘটনায় উদ্বেগ ও নিরাপত্তা জোরদার মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগ দিচ্ছে বোয়েসেল ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি ও বিতর্কিত পোস্টার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তরুণদের ভোটে বড় জয় ডেমোক্র্যাটদের কাতারের এলএনজি জাহাজে হামলা: নিন্দা জানিয়ে পাশে সৌদি আরব চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি আটক, বিজিবির পালটা গুলি হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার: ঘোষণা ট্রাম্পের দক্ষিণ ইরানের কেশম দ্বীপ ও বন্দর লেঙ্গেহতে মার্কিন হামলার দাবি মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন কাতারের আমির টেকনাফের পাহাড়ে অভিযান: সেনাসদস্য নিহতের ঘটনায় উদ্বেগ ও নিরাপত্তা জোরদার মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগ দিচ্ছে বোয়েসেল ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি ও বিতর্কিত পোস্টার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তরুণদের ভোটে বড় জয় ডেমোক্র্যাটদের কাতারের এলএনজি জাহাজে হামলা: নিন্দা জানিয়ে পাশে সৌদি আরব চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি আটক, বিজিবির পালটা গুলি হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার: ঘোষণা ট্রাম্পের দক্ষিণ ইরানের কেশম দ্বীপ ও বন্দর লেঙ্গেহতে মার্কিন হামলার দাবি