সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা অটুট রাখতে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে সরকার ভর্তুকি অব্যাহত রেখেছে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। চলতি বছরের মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সংস্থাটি জ্বালানি তেল বিক্রি করে ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা লোকসানের মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে তুলনামূলক কম দামে তেল বিক্রি করলেও নিজস্ব তহবিল থেকেই গত আট মাস আমদানি কার্যক্রম সচল রেখেছে বিপিসি। এ জন্য জমি অধিগ্রহণসহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এলপিজির বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে সারা দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
জাতীয় সংসদে বিষয়টি নিশ্চিত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দর কমলে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা মেনে দেশের বাজারেও ভোক্তা পর্যায়ে দাম সমন্বয় করা হবে। বৃহস্পতিবার সংসদে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি জ্বালানি খাতের সামগ্রিক সংকট ও উত্তরণের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
জ্বালানিমন্ত্রী জানান, বাজার পরিস্থিতি সামাল দিতে এবং গ্যাসের সরবরাহ বাড়াতে বিপিসি সরকারি পর্যায়ে সরাসরি (জিটুজি) চুক্তির মাধ্যমে এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছে।
এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই এলপিজি মহেশখালীর মাতারবাড়ী জেটি দিয়ে খালাস করা হবে। এছাড়াও স্থানীয় পর্যায়ে সরবরাহ বাড়াতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বছরে এক লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। মোংলায় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে এবং মাতারবাড়ী ও টাঙ্গাইলের এলেঙ্গাতেও নতুন প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমদানি করা এলপিজি মহেশখালীর মাতারবাড়ীতে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের জেটি ব্যবহার করে খালাস করা হবে।
বিদ্যুৎ খাতের ভর্তুকি প্রসঙ্গে মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড় খরচ ছিল ১১ টাকা ১৬ পয়সা, অথচ গ্রাহক পর্যায়ে বিক্রয়মূল্য ছিল ১০ টাকা ৪০ পয়সা। বেসরকারি খাতের বিদ্যুৎ কেনা হয়েছে গড়ে ১৩ টাকা ২০ পয়সা দরে। এই ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের ব্যবধান মেটাতে সরকার ওই অর্থবছরে বিদ্যুৎ খাতে ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা ভর্তুকি প্রদান করেছে। সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল প্রতি ইউনিট ১১ টাকা ১৬ পয়সা।
গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশের মোট গ্যাসের ৩৫ শতাংশ আমদানি করা এলএনজি থেকে আসে। বৈশ্বিক পরিস্থিতির কারণে এলএনজি আমদানির ব্যয় অস্বাভাবিক বেড়েছে, যা ভোক্তা পর্যায়ে সমন্বয় করা সম্ভব হয় না। ফলে এলএনজি খাতে সরকার গত অর্থবছরে ১৪ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকটকে কাঠামোগত দুর্বলতা ও বৈশ্বিক পরিস্থিতির পুঞ্জীভূত ফলাফল হিসেবে বর্ণনা করেন মন্ত্রী। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ফলে জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। পাশাপাশি জুলাই মাসে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে কেব্ল ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশব্যাপী গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়। মন্ত্রী জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহে সংকট দেখা দেয়। এর পাশাপাশি গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে আগুনে বৈদ্যুতিক কেব্ল ও অন্যান্য যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়।
সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫ ও জাতীয় রুফটপ সোলার কর্মসূচিসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবায়ন কৌশলের জটিলতায় প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। তিনি আরও জানান, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল প্রকল্প বাতিল এবং সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) যথাসময়ে চালু না হওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। কয়েকটি সৌরবিদ্যুৎ প্রকল্প তড়িঘড়ি বাতিল করায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে এবং দেশ সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ হারিয়েছে।
প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন যে, অনুমোদিত লোডের বিপরীতে ডিমান্ড চার্জ ও ভ্যাট প্রিপেইড মিটারের জন্য বিশেষ কোনো চার্জ নয়; এটি প্রচলিত পোস্টপেইড মিটারের মতোই। তবে গ্রাহক যদি নিজস্ব খরচে বাজার থেকে মিটার কিনে স্থাপন করেন, তবে মাসিক মিটার ভাড়ার খরচ এড়ানো সম্ভব হবে বলেও তিনি জানান।

