কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ীর জন্য এক মিলিয়ন রিয়াল

কাতারের রাজধানী দোহার ঐতিহাসিক ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ ‘শাইখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা’র তৃতীয় আসর। বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী মেধাবী হাফেজদের অংশগ্রহণে আয়োজিত এই মেগা ইভেন্টটি ‘সেরাদের সেরা’ বা বেস্ট অব দ্য বেস্ট হিসেবে পরিচিত।

চলতি সপ্তাহের সোমবার থেকে শুরু হওয়া এই আসরে মোট ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতার প্রথম পর্ব চলবে। এই পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে আগামী ১৫ নভেম্বর সেরা ১০ জন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হবে। এরপর ১৬ ও ১৭ নভেম্বর চূড়ান্ত পর্বের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হাফেজ মুআজ মাহমুদ। মারসাল কাতার ও আন্তর্জাতিক কোরআন বার্তা সংস্থা ইকনা’র প্রতিবেদন অনুযায়ী, এবারের আসরে মোট ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, চূড়ান্ত পর্বে বিজয়ী হাফেজকে ‘সেরাদের সেরা’ উপাধি ও প্রধান পুরস্কার হিসেবে এক মিলিয়ন কাতারি রিয়াল প্রদান করা হবে। প্রথম দিন সকাল ও বিকেলের সেশনে আটটি দেশের নয়জন প্রতিযোগী তাদের হিফজ ও তেলাওয়াতের দক্ষতা প্রদর্শন করেছেন।

অংশগ্রহণকারী হাফেজরা গণমাধ্যমের কাছে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, কুরআন মুখস্থ করার ফলে তাদের ব্যক্তিসত্তায় অসাধারণ আত্মবিশ্বাস তৈরি হয়েছে এবং মানসিক ও আচরণগত দক্ষতা বহুগুণ বেড়েছে। নিয়মিত তেলাওয়াত ও পুনরাবৃত্তি তাদের স্মৃতিশক্তি প্রখর করার পাশাপাশি সময় ব্যবস্থাপনা ও দায়িত্ববোধে পরিপক্ব করে তুলেছে। কুরআন হিফজের এই কঠিন যাত্রায় বাবা-মা ও শিক্ষকদের নিরলস উৎসাহ ও সুনির্দিষ্ট রুটিনই তাদের মূল অনুপ্রেরণা। হাফেজরা আরও জানান, পবিত্র কুরআন কেবল তাদের ভাষাগত ও আরবি দক্ষতার উন্নয়নই ঘটায়নি, বরং নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছে।

শিরোনাম :
জলবায়ু সহনশীল নগর গড়তে শতাধিক দেশের নতুন অঙ্গীকার এমপির সংবর্ধনা অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ সৌদিতে যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাল মিশর এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং রোহিতের সেই মহাকাব্যিক ২৬৪ রান: ইডেনে ১৩ নভেম্বরের ইতিহাস ইরান পরিস্থিতি শান্ত করতে জি-৭ সম্মেলনে কাতারের বার্তা ভূমি অধিগ্রহণে বড় দুর্নীতি: ফেঁসে যাচ্ছেন চার সাবেক ডিসি ২৩ বছর আগে পাতানো বন্ধুত্ব: কেমন আছেন শ্রীপুরের দুই বন্ধু? কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ীর জন্য এক মিলিয়ন রিয়াল ইরানের সিরিক শহরে মধ্যরাতে বিস্ফোরণ ও নিরাপত্তা ঘটনায় জলবায়ু সহনশীল নগর গড়তে শতাধিক দেশের নতুন অঙ্গীকার এমপির সংবর্ধনা অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ সৌদিতে যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাল মিশর এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং রোহিতের সেই মহাকাব্যিক ২৬৪ রান: ইডেনে ১৩ নভেম্বরের ইতিহাস ইরান পরিস্থিতি শান্ত করতে জি-৭ সম্মেলনে কাতারের বার্তা ভূমি অধিগ্রহণে বড় দুর্নীতি: ফেঁসে যাচ্ছেন চার সাবেক ডিসি ২৩ বছর আগে পাতানো বন্ধুত্ব: কেমন আছেন শ্রীপুরের দুই বন্ধু? কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ীর জন্য এক মিলিয়ন রিয়াল ইরানের সিরিক শহরে মধ্যরাতে বিস্ফোরণ ও নিরাপত্তা ঘটনায়