দেশের ৭ জেলায় মোতায়েন ৯৬ প্লাটুন বিজিবি

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার স্বার্থে সাত জেলায় মোট ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া, প্রয়োজনে আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

নির্ধারিত জেলাগুলোর মধ্যে ঢাকা জেলায় সর্বোচ্চ ২৩ প্লাটুন, গোপালগঞ্জে ২৭ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন এবং চট্টগ্রামে ১৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, ফরিদপুরে ৩ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা কাজ করছেন।

শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি বিশেষ নজরদারি জোরদার করেছে। যে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে স্থাপন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য ইমপ্রোভাইজড ডিভাইসের সহায়তায় সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সীমান্ত রক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং জনজীবন স্বাভাবিক রাখতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সব সময় তৎপর রয়েছে বলে বাহিনীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

শিরোনাম :
জন্মদিনে আড়ালে শবনম বুবলী, অভিনয় কি তবে অনিশ্চিত? পারমাণবিক ঝুঁকি কমাতে একমত ট্রাম্প, পুতিন ও শি জিনপিং নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে আবারও শুরু জুমার নামাজ ডায়াবেটিস সঙ্গী করেই যেভাবে দাপিয়েছেন ওয়াসিম আকরাম কাতারে শুরু হলো ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা সরকারের পদ পেতে তদবিরে ব্যস্ত যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ নেতারা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তদন্তের সিদ্ধান্ত রিয়াদে হুথি হামলার তীব্র নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিল ব্রিটেন মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত জন্মদিনে আড়ালে শবনম বুবলী, অভিনয় কি তবে অনিশ্চিত? পারমাণবিক ঝুঁকি কমাতে একমত ট্রাম্প, পুতিন ও শি জিনপিং নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে আবারও শুরু জুমার নামাজ ডায়াবেটিস সঙ্গী করেই যেভাবে দাপিয়েছেন ওয়াসিম আকরাম কাতারে শুরু হলো ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা সরকারের পদ পেতে তদবিরে ব্যস্ত যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ নেতারা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তদন্তের সিদ্ধান্ত রিয়াদে হুথি হামলার তীব্র নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিল ব্রিটেন মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত