তিন বছরে নিজেদের স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার লালমনিরহাটে ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬’-এর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, বাইরের প্রযুক্তি নয়, বরং দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধার ওপর ভর করেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সঠিক সহায়তা পেলে তরুণরা আকাশ জয়ের সক্ষমতা রাখে। বিজ্ঞানের ক্ষেত্রে পিছিয়ে থাকা মানেই দেশ ও তরুণ সমাজ পিছিয়ে পড়া। তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। সুন্দর সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।

উদ্ভাবনী কর্মকাণ্ডে অর্থ যেন বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন সরকার প্রধান। তিনি জানান, উদ্ভাবকদের সহায়তার লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে তরুণদের আরও বেশি আগ্রহী করে তুলতেই এই বড় পরিসরের বিনিয়োগ করা হয়েছে বলে তিনি জানান।

শিরোনাম :
জন্মদিনে আড়ালে শবনম বুবলী, অভিনয় কি তবে অনিশ্চিত? পারমাণবিক ঝুঁকি কমাতে একমত ট্রাম্প, পুতিন ও শি জিনপিং নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে আবারও শুরু জুমার নামাজ ডায়াবেটিস সঙ্গী করেই যেভাবে দাপিয়েছেন ওয়াসিম আকরাম কাতারে শুরু হলো ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা সরকারের পদ পেতে তদবিরে ব্যস্ত যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ নেতারা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তদন্তের সিদ্ধান্ত রিয়াদে হুথি হামলার তীব্র নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিল ব্রিটেন মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত জন্মদিনে আড়ালে শবনম বুবলী, অভিনয় কি তবে অনিশ্চিত? পারমাণবিক ঝুঁকি কমাতে একমত ট্রাম্প, পুতিন ও শি জিনপিং নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে আবারও শুরু জুমার নামাজ ডায়াবেটিস সঙ্গী করেই যেভাবে দাপিয়েছেন ওয়াসিম আকরাম কাতারে শুরু হলো ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা সরকারের পদ পেতে তদবিরে ব্যস্ত যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ নেতারা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তদন্তের সিদ্ধান্ত রিয়াদে হুথি হামলার তীব্র নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিল ব্রিটেন মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত