রিয়াদে হুথি হামলার তীব্র নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি

সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক অঞ্চলে হুথিদের সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে কাতার, কুয়েত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত একটি সুউচ্চ ভবনে আঘাতের ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও সৌদির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এতে কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে সৌদি আরবের ওপর এ ধরনের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে সৌদি আরবের সার্বভৌমত্বের ওপর একটি সুনির্দিষ্ট ও স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে।

জিসিসি মহাসচিব জাসেম আলবুদাইউই হুথিদের এ আগ্রাসনের কঠোর সমালোচনা করেছেন। তিনি বৈশ্বিক সম্প্রদায়কে এ বিষয়ে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে, হামলার পেছনে দায়ী হুথি মিলিশিয়াদের জবাবদিহিতার আওতায় আনার ওপর জোর দিয়েছেন জিসিসি মহাসচিব।

শিরোনাম :
জন্মদিনে আড়ালে শবনম বুবলী, অভিনয় কি তবে অনিশ্চিত? পারমাণবিক ঝুঁকি কমাতে একমত ট্রাম্প, পুতিন ও শি জিনপিং নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে আবারও শুরু জুমার নামাজ ডায়াবেটিস সঙ্গী করেই যেভাবে দাপিয়েছেন ওয়াসিম আকরাম কাতারে শুরু হলো ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা সরকারের পদ পেতে তদবিরে ব্যস্ত যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ নেতারা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তদন্তের সিদ্ধান্ত রিয়াদে হুথি হামলার তীব্র নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিল ব্রিটেন মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত জন্মদিনে আড়ালে শবনম বুবলী, অভিনয় কি তবে অনিশ্চিত? পারমাণবিক ঝুঁকি কমাতে একমত ট্রাম্প, পুতিন ও শি জিনপিং নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে আবারও শুরু জুমার নামাজ ডায়াবেটিস সঙ্গী করেই যেভাবে দাপিয়েছেন ওয়াসিম আকরাম কাতারে শুরু হলো ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা সরকারের পদ পেতে তদবিরে ব্যস্ত যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ নেতারা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তদন্তের সিদ্ধান্ত রিয়াদে হুথি হামলার তীব্র নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিল ব্রিটেন মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত