চট্টগ্রামে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত এই বাড়িতে কেয়ারটেকার ছাড়া অন্য কেউ থাকতেন না। রাতের আঁধারে বাউন্ডারি ঘেরা বাড়ির ভেতরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। বিষয়টি নিয়ে পাঁচলাইশ থানার ওসির বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কারা কীভাবে আগুন দিল এ বিষয়ে জানার জন্য পাঁচলাইশ থানার ওসিকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
একই রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাসভবনে অভিযান চালিয়েছে। পাঁচলাইশ থানা পুলিশ প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ষোলশহরের বাড়িতে অভিযান চালায়। ৫ আগস্টের পর নওফেলের বাড়িতে এটি একাধিকবার হামলার ঘটনা ঘটল। পাশাপাশি কোতোয়ালী থানা পুলিশ আন্দরকিল্লায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের বাসভবনে প্রথমবার অভিযান চালায়। সরকার পতনের পর থেকে আ জ ম নাছির আত্মগোপনে থাকলেও তার অনুসারীদের কার্যক্রম এখনো পরিলক্ষিত হচ্ছে। নওফেলের বাসায় ৫ আগস্টের পর একাধিকবার হামলা, অগ্নিসংযোগ ও পুলিশী অভিযানের ঘটনা ঘটে। তবে আ জ ম নাছিরের বাসায় পুলিশের এই অভিযান প্রথম।
বুধবার সন্ধ্যার পর থেকে নগরীর নিউ মার্কেট মোড় এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এবং চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চবি ১ নম্বর গেটের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করে। একই সময়ে কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় বিএনপির একটি নৈরাজ্যবিরোধী মিছিলে একটি বাস উঠিয়ে দিলে অন্তত সাতজন নেতাকর্মী আহত হন। সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে বাস তুলে দিলে অন্তত ৭ নেতা-কর্মি আহত হন।
রাজনৈতিক অস্থিতিশীলতার জের ধরে এদিন আন্দরকিল্লা মোড়, চেরাগী পাহাড় ও টেরিবাজারসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিএনপির পাল্টাপাল্টি শোডাউন লক্ষ্য করা গেছে। রাজনৈতিক দলগুলোর এই মুখোমুখি অবস্থানের কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে নগরীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

