সৌদির পরমাণু কর্মসূচি নিয়ে ইতিবাচক অবস্থান আইএইএ’র

সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে, তাকে অত্যন্ত সন্তোষজনক বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। বুধবার (১৮ নভেম্বর) ভিয়েনায় আইএইএ’র বোর্ড অব গভর্নরসের বৈঠকের উদ্বোধনী দিনে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হলে সেখানে সংস্থাটির উপস্থিতি নিশ্চিত থাকবে। বুধবার (১৮ নভেম্বর) আইএইএর বোর্ড অব গভর্নরসের বৈঠকের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

গত অক্টোবরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে আইএইএ’র কাছে আবেদন জানায়, যাতে চুক্তির সুরক্ষা ও যাচাই কার্যক্রম বাস্তবায়নে সংস্থাটি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

গ্রোসি জানান, সৌদি আরব স্বেচ্ছায় অতিরিক্ত যাচাই কার্যক্রমে সম্মত হয়েছে। এই প্রক্রিয়ায় দুই দেশের সরকার যে স্বচ্ছ ও উন্মুক্ত পদ্ধতি অনুসরণ করছে, তার প্রশংসা করেন তিনি। চুক্তি অনুযায়ী, সৌদি আরবে পারমাণবিক জ্বালানি সমৃদ্ধকরণ, রূপান্তর এবং পুনঃপ্রক্রিয়াকরণ সংশ্লিষ্ট প্রতিটি স্থাপনা সম্পর্কে আইএইএকে তথ্য প্রদান করা হবে এবং পরিদর্শকরা সেখানে প্রবেশের সুযোগ পাবেন।

উল্লেখ্য, গত জুলাই মাসে এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসে। যদিও এ নিয়ে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছিল, তবে আইএইএ প্রধান একে সফল ও ইতিবাচক ফলাফল হিসেবে দেখছেন। এদিকে, এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্ত দিয়েছেন যে, সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্বাভাবিক করতে হবে। সেই প্রক্রিয়া সাপেক্ষে চুক্তির পরবর্তী ধাপগুলো সম্পন্ন হবে।

শিরোনাম :
৫০তম বিসিএস ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব: প্রার্থীদের উদ্বেগ ও নানা প্রশ্ন আইবিসির: পুলিশের হয়রানিতে শ্রমিকনেতারা বাসায় থাকতে পারছেন না তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত যাদের বাংলায় অসুবিধা তারা বাংলাদেশে যাক: বিজেপির মন্ত্রী দিলীপ ঘোষ তিন বছরে নিজেদের স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রকৃতিপ্রেমীদের চোখে আশিক দিদারের সবুজ খুদে রাজ্য দেশের ৭ জেলায় মোতায়েন ৯৬ প্লাটুন বিজিবি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ায় ১৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রামে ড. ইউনূসের বাড়িতে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ৫০তম বিসিএস ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব: প্রার্থীদের উদ্বেগ ও নানা প্রশ্ন আইবিসির: পুলিশের হয়রানিতে শ্রমিকনেতারা বাসায় থাকতে পারছেন না তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত যাদের বাংলায় অসুবিধা তারা বাংলাদেশে যাক: বিজেপির মন্ত্রী দিলীপ ঘোষ তিন বছরে নিজেদের স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রকৃতিপ্রেমীদের চোখে আশিক দিদারের সবুজ খুদে রাজ্য দেশের ৭ জেলায় মোতায়েন ৯৬ প্লাটুন বিজিবি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ায় ১৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রামে ড. ইউনূসের বাড়িতে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ