সুইজারল্যান্ডে কাতারের আমিরের প্রথম ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি সুইজারল্যান্ডে কাতারের আমিরের প্রথম কোনো রাষ্ট্রীয় সফর, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। বার্নেরহফে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা কাতার ও সুইজারল্যান্ডের মধ্যকার রাজনৈতিক সংলাপ, বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, বৈজ্ঞানিক গবেষণা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

বৈঠকের শুরুতে সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন কাতার প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, আমিরের এই ঐতিহাসিক সফর দুই দেশের মধ্যকার সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করবে। জবাবে আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি সুইস প্রেসিডেন্ট, সরকার ও জনগণের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। এর আগে, বার্নের ফেডারেল প্যালেসে সুইজারল্যান্ডের ফেডারেল অ্যাসেম্বলিতে আমিরকে স্বাগত জানানো হয়। সেখানে আমির বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকেই কাতার ও সুইজারল্যান্ডের অংশীদারিত্ব পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ওপর ভিত্তি করে এগিয়ে চলছে।

উভয় দেশের শিল্প ও প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞানভিত্তিক অর্থনীতি, স্বাস্থ্যসেবা ও জ্বালানি খাতে বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন কাতারের আমির। তিনি জানান, ‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’-এর লক্ষ্যগুলো অর্জনে সুইজারল্যান্ডের প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে আমির জোর দিয়ে বলেন, দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন মান্য করা, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধান অপরিহার্য। তিনি উত্তেজনা নিরসনে সুইজারল্যান্ডের সাথে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে সহযোগিতার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’ মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক বৈচিত্র্য এবং স্থায়িত্বের যে কাঠামো প্রদান।

সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (EFTA) এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে আর্থিক ও বৈজ্ঞানিক খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, বৈশ্বিক সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন তিনি। এছাড়া ২০২৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে কাজ এগিয়ে নেওয়া এবং সুইজারল্যান্ডের সভাপতিত্বকালে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় কাতারের অংশগ্রহণকে স্বাগত জানান সুইস প্রেসিডেন্ট। দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির প্রশংসা করে তিনি সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করেন।

বৈঠকে কাতারের পক্ষে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল-থানি, আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফি, অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারি, জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি আল-থানি উপস্থিত ছিলেন। অন্যদিকে, সুইস প্রতিনিধিদলে ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস, অর্থমন্ত্রী কারিন কেলার-সাটার এবং পরিবেশ, পরিবহন, জ্বালানি ও যোগাযোগমন্ত্রী আলবার্ট রোস্তি।

শিরোনাম :
জন্মদিনে আড়ালে শবনম বুবলী, অভিনয় কি তবে অনিশ্চিত? পারমাণবিক ঝুঁকি কমাতে একমত ট্রাম্প, পুতিন ও শি জিনপিং নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে আবারও শুরু জুমার নামাজ ডায়াবেটিস সঙ্গী করেই যেভাবে দাপিয়েছেন ওয়াসিম আকরাম কাতারে শুরু হলো ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা সরকারের পদ পেতে তদবিরে ব্যস্ত যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ নেতারা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তদন্তের সিদ্ধান্ত রিয়াদে হুথি হামলার তীব্র নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিল ব্রিটেন মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত জন্মদিনে আড়ালে শবনম বুবলী, অভিনয় কি তবে অনিশ্চিত? পারমাণবিক ঝুঁকি কমাতে একমত ট্রাম্প, পুতিন ও শি জিনপিং নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে আবারও শুরু জুমার নামাজ ডায়াবেটিস সঙ্গী করেই যেভাবে দাপিয়েছেন ওয়াসিম আকরাম কাতারে শুরু হলো ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা সরকারের পদ পেতে তদবিরে ব্যস্ত যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ নেতারা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তদন্তের সিদ্ধান্ত রিয়াদে হুথি হামলার তীব্র নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিল ব্রিটেন মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত