স্থানীয় নির্বাচনে ভোট চুরি করা ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দলটির কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ হুশিয়ারি দেন।
নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে দল আপস করবে না। বারবার অপশক্তির সামনে পড়লেও জাতি লড়াই করে ঘুরে দাঁড়িয়েছে। বর্তমান সরকারের কিছু নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করতে মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান দখল, তেলবাজদের কমিটিতে জায়গা দেওয়া এবং মেধাহীন ও দলকানা শিক্ষকদের প্রাধান্য দেওয়া হচ্ছে। জনগণের উদ্দেশে তিনি বলেন, এসব দেখে তাদেরই চরিত্র বুঝে নিতে হবে এবং অপরাধের এই চক্র ভেঙে চুরমার করে ফেলতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের মধ্যে অনেক লক্ষণ দেখতে পাচ্ছি। অপরাধ চক্রকে ভেঙে চুরমার করে দিতে হবে।

