প্রতিরক্ষা ও শিক্ষাসহ ৫ চুক্তিতে আবদ্ধ তুরস্ক ও কাতার

ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দোলমাবাহচে কার্যালয়ে আয়োজিত আনুষ্ঠানিক সংবর্ধনার মধ্য দিয়ে কাতারের আমিরকে স্বাগত জানান তুর্কি প্রেসিডেন্ট। এরপর দুই নেতা একান্ত আলোচনায় বসেন এবং নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এই আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি-র প্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাণিজ্য, শিক্ষা, কূটনীতি ও পারস্পরিক প্রতিরক্ষা খাতে পাঁচটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে দেশ দুটি। এর মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিটি অন্যতম। এ ছাড়া শান্তি প্রতিষ্ঠা, পুনর্মিলন প্রক্রিয়া, সংঘাত নিরসন, ভোক্তা সুরক্ষা এবং বাজার তদারকি ও পরিদর্শনের বিষয়ে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যেও একটি বিশেষ চুক্তি সম্পাদিত হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

শিরোনাম :
পাকিস্তান ও সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অনুমোদন তুরস্কের শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত: কেন পাসপোর্টের আবেদন নাকচ রিজভী: ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় নয়: হুঁশিয়ারি জামায়াত আমিরের সামোয়ার বিশেষ ভ্রমণ অভিজ্ঞতা এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রার চিত্র হাসিনাকে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে: আইনমন্ত্রী দেশের ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ: আবেদনের নিয়মাবলি বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালাল আইআরজিসি শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় কোনো দেশই ২১ বছর পর পাকিস্তানের বাধা পেরিয়ে ফাইনালে চোখ বাংলাদেশের পাকিস্তান ও সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অনুমোদন তুরস্কের শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত: কেন পাসপোর্টের আবেদন নাকচ রিজভী: ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় নয়: হুঁশিয়ারি জামায়াত আমিরের সামোয়ার বিশেষ ভ্রমণ অভিজ্ঞতা এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রার চিত্র হাসিনাকে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে: আইনমন্ত্রী দেশের ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ: আবেদনের নিয়মাবলি বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালাল আইআরজিসি শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় কোনো দেশই ২১ বছর পর পাকিস্তানের বাধা পেরিয়ে ফাইনালে চোখ বাংলাদেশের